× Banner
সর্বশেষ
রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে বাটা গ্রুপের গ্লোবাল সিইওর সাক্ষাৎ ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিতে প্রশাসক নিয়োগ বাণিজ্যমন্ত্রীর সাথে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ পাইকগাছায় উন্নয়ন বঞ্চিত সড়কে মানুষের জীবন এখন প্রশ্নবিদ্ধ বগুড়ায় একাধিক মামলার আসামীকে কুপিয়ে হত্যা বিশ্ব চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ নাবিক তৈরি করতে কাজ করছে সরকার- নৌপ্রতিমন্ত্রী 

রায়পুরে ১৫’শ শিক্ষার্থীর জেএসসি সনদপত্র উধাও

admin
হালনাগাদ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ লক্ষ্মীপুরের রায়পুর এলএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ১৫’শ শিক্ষার্থীর ২০১৪ সালের জেএসসি সনদপত্র পিকআপভ্যান থেকে পড়ে উধাও হয়ে গেছে। বুধবার রাতে গণমাধ্যম কর্মীদের ঘটনাটি প্রকাশ করেন সংশ্লিষ্ট শিক্ষকরা। সোমবার সন্ধ্যায় কুমিল্লা বোর্ড থেকে সনদপত্রগুলো নিয়ে আসার সময় এ ঘটনা ঘটে। এরপর থেকে আর খুঁজে পাওয়া যায়নি সেগুলো।

এ ঘটনায় রায়পুর, রামগঞ্জ ও হাজীগঞ্জ থানায় পৃথক পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেছেন কেন্দ্র সচিব ও ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম। বৃহস্পতিবার সকালে সংশ্লিষ্ট শিক্ষকরা জানান, ২০১৪ সালে রায়পুর এলএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৯টি বিদ্যালয়ের প্রায় ১৬’শ শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে। তাদের মধ্যে প্রায় ১৫’শ শিক্ষার্থী উত্তীর্ণ হয়। সোমবার ওই কেন্দ্র সচিব ও আরেক প্রধান শিক্ষক মোসলেহ উদ্দিনসহ দুইজন পিয়নকে সঙ্গে নিয়ে কুমিল্লা বোর্ডে জেএসসি সনদপত্রগুলো আনতে যান।

সন্ধ্যায় কুমিল্লা বোর্ড থেকে চাঁদপুরের হাজীগঞ্জ হয়ে রায়পুরে আসার পথে পিকআপভ্যান থেকে পড়ে গিয়ে সনদপত্রগুলো উধাও হয়ে যায়। এ ব্যাপারে রায়পুর, রামগঞ্জ ও হাজীগঞ্জে মাইকিং করা হয় এবং সংশ্লিষ্ট থানায় জিডি করা হয়। এ ব্যাপারে কেন্দ্র সচিব কথা বলতে না চাইলে হল সুপার আলমগীর হোসেন বলেন, ‘ঘটনাটি কুমিল্লা বোর্ডসহ সংশ্লিষ্ট দফতরে জানানো হয়েছে। এখন বোর্ড সিদ্ধান্ত নিবে।


এ ক্যটাগরির আরো খবর..