× Banner
সর্বশেষ
ভ্যালু-বেইজড শিক্ষা, কমিউনিটি সম্পৃক্ততা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ-প্রাথমিক শিক্ষার নতুন অগ্রাধিকার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী প্রবাসীদের জন্য হয়রানীমুক্ত বিমান সেবা নিশ্চিতে আমরা বদ্ধ পরিকর -বিমান মন্ত্রী ২০২৭ সালের হজে বিমান ভাড়া কমলো ২৪ হাজার ৮৩০ টাকা লক্ষ্মীপুরে সড়ক সংস্কার কাজে দায়িত্বে অবহেলায় ৪ পৌর কর্মকর্তাকে শোকজ প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমিসেবা সহজ করার নির্দেশ ভূমিমন্ত্রীর  গৃহবধু লামিয়া আত্মহত্যার প্ররোচনার মামলায় শ্বশুর ও দুই ননদ গ্রেফতার ফ্রান্স বাংলাদেশের নির্ভরযোগ্য ও বন্ধুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই  -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আগৈলঝাড়ায় নতুন ইউএনও’র সঙ্গে প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় পরিচ্ছন্নতা কর্মীদের আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে -এলজিআরডি প্রতিমন্ত্রী

পাইকগাছার ৩ কিলোমিটার রাস্তা আজও পাকা হয়নি দুর্ভোগে জনতা

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২০

ইমদাদুল হক, (পাইকগাছা)খুলনাঃ পাইকগাছার গড়ইখালীর পাতড়াবুনিয়ার ৩ কিলোমিটার রাস্তা আজও পাকা হয়নি দুর্ভোগে এলাকাবাসী।

পাইকগাছার গড়ইখালী ইউনিয়নের মিনহাজ নদীর তীরে অবস্থিত পাতড়াবুনিয়ার জনবহুল ৩ কিলোমিটারের অধীক রাস্তাটি আংশিক ইটের সোলিং হলেও অধিকাংশ রয়ে গেছে কাঁচা। বার বার জনপ্রতিনিধিদের কাছে লিখিত অভিযোগ করলেও তা আমলে নেয়নি কেউ। এদিকে, মিনহাজ নদীর ঢেউয়ে রাস্তাটি ভাঙ্গন ধরেছে। এলাকাবাসী বাঁশ-খুঁটি দিয়ে সংষ্কার করলেও তা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে। অপরদিকে, রাস্তাটি ভাঙ্গনে সরু হওয়ায় ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের কমলমতি শিক্ষার্থীদের যাতায়াত অনুপযোগী হয়ে পড়েছে।

শুষ্ক মৌসুমে ভাঙ্গন কবলিত এলাকা সংষ্কার ও পাকা করণ না করলে বর্ষা মৌসুমে দুর্ভোগ পোহাতে হবে এলাকার জনসাধারণের। এলাকাবাসী পাকা করণের জন্য সংসদ সদস্য সহ উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে। সরেজমিনে দেখা যায়, উপজেলার গড়ইখালী ইউনিয়নের মধ্য দিয়ে বহমান মিনহাজ নদী। তার পাশ দিয়ে অবস্থিত পাতড়াবুনিয়া রাস্তা। বগুলারচক মাধ্যমিক বিদ্যালয় থেকে বিশ্বাস বাড়ী পর্যন্ত ৩ কিলোমিটারের অধিক রাস্তা আজও পর্যন্ত পাকা করণের কোন উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ।

এ এলাকায় ১টি দাখিল মাদরাসা, ১টি আলিম মাদরাসা, ১টি হাফিজিয়া মাদরাসা, ১টি মাধ্যমিক বিদ্যালয় ও ১টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এছাড়া রয়েছে ২টি হাট-বাজার, কয়েকটি মসজিদ, মন্দির। একমাত্র ব্যস্ততম এ সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার লোক যাতায়াত করে। চলাচল করে সাইকেল, ভ্যান ও মটরসাইকেল। পাশ দিয়ে বহনমান মিনহাজ নদীর ভাঙ্গনে রাস্তাটি একদিকে যেমন সংকীর্ণ, তেমনি ভাঙ্গনের কারণে রাস্তাটি বিলিন হতে চলেছে। একটু বর্ষা হলেই রাস্তা দিয়ে চলাচল একেবারেই অনুপযোগী হয়ে পড়ে।

ছাত্র-ছাত্রীদের শিক্ষা-প্রতিষ্ঠান যাওয়া বন্ধ হয়ে যায়। দুর-দুরান্ত যাতায়াতের মাধ্যম হিসাবে নদী পথেই বেছে নেয় এলাকাবাসী। গড়ইখালী ইউনিয়নের এক প্রান্ত থেকে চাঁদখালীর চ্মুৌহনী বাজার পর্যন্ত রাস্তাটি বার বার পাকা করণের জন্য কর্তৃপক্ষকে বিভিন্নভাবে অবহিত করা হয়েছে। বিভিন্ন এলাকার ছোট-খাটো রাস্তা ইট বা পিচ দিয়ে পাকা করণ করা হলেও অতি গুরুত্বপূর্ণ দীর্ঘ এ সড়কটি পাকা না করার কারণ খুঁজে পায়নি এলাকাবাসী। শুষ্ক মৌসুমে রাস্তাটি মেরামত বা পাকা করণ না হলে বর্ষা মৌষুমে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়বে।

এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস জানান, সাবেক দুই এমপি ও বর্তমান এমপির কাছে রাস্তাটির ব্যাপারে প্রকল্প দেয়া হয়েছে। কিন্ত কোন কাজ হয়নি। বর্তমান এমপি আক্তারুজ্জামান বাবু আশ্বাস দিয়েছেন অতি দ্রুত রাস্তাটি যাতে হয় সে ব্যাপারে ব্যবস্থা নেবেন। তিনি আরো বলেন, অতিসম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন পাইকগাছায় আসলে তার কাছে লিখিতভাবে বিষয়টি জানানো হয়েছে। আশা করছি অতি দ্রুত রাস্তাটি সংষ্কার করা সম্ভব হবে।


এ ক্যটাগরির আরো খবর..