× Banner
সর্বশেষ
৩ মে থেকে সারা দেশে হামের টিকা -স্বাস্থ্যমন্ত্রী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেল তীব্র ঝোড়ো হাওয়া-বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আজ রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সূচিতে চলবে অফিস আজ থেকে ৩০টি উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার আজ রবিবার (৫ এপ্রিল) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ এপ্রিল রবিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী

রাশিয়ার বিমান হামলায় সিরিয়ায় নিহত ৫৭

admin
হালনাগাদ: রবিবার, ১০ জানুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার বিমান হামলায় কমপক্ষে ৫৭ জন নিহত হয়েছে সিরিয়ার ইদলিব প্রদেশে। আহত হয়েছে আরো ৩০ জন। শনিবার সিরিয়ায় যুদ্ধপর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে।

সিরিয়ার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে,  রাজধানী দামেস্ক থেকে ২৯০ কিলোমিটার উত্তরে মারাত আল নুমান শহরে রাশিয়া বিমান হামলা চালায়।

বিরোধীপক্ষগুলির সঙ্গে আসাদ সরকারের শান্তি আলোচনার প্রস্তুতির বিষয়ে আলাপের জন্য যখন জাতিসংঘের কূটনৈতিক স্ট্যাফেন ডি মিস্তরা সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মুয়াল্লেমের সঙ্গে বৈঠকে  বসেছেন ঠিক তখনই এ হামলার ঘটনা ঘটলো।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, যেখানে হামলাটি চালানো হয়েছে, সেটি আল-কায়েদার সহযোগী সংগঠন নুসরা ফ্রন্সের যোদ্ধারা কারাগার ও শরীয়াহ আদালত হিসেবে ব্যবহার করতো। হামলায় ২১ বেসামরিক নাগরিক, ২৯ জঙ্গি ও ৭ বন্দী নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো ৩০ জন। এদের অনেকের অবস্থাই গুরুতর।

প্রসঙ্গত, প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত রাশিয়া গত সেপ্টেম্বরে  সিরিয়ায় বিদ্রোহীদের ওপর বিমান হামলা চালাতে শুরু করেছে।


এ ক্যটাগরির আরো খবর..