× Banner
সর্বশেষ
ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে -স্বরাষ্ট্রমন্ত্রী চীন সফরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন গণমাধ্যমের বিল্ট-ইন সিস্টেম, তথ্য যাচাই ও পেশাগত মান নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ -তথ্যমন্ত্রী দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ জন হাজি; সৌদি ব্যবস্থাপনা ও সরকারি মাধ্যমে হজযাত্রায় সন্তুষ্টি শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে তুরস্কের টিকা -এর প্রতিনিধি দলের সাক্ষাৎ ঈদযাত্রায় সারা দেশে দুর্ঘটনায় ৪৩৮ প্রাণহানি – যাত্রী কল্যাণ সমিতি রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড ফেসবুক-ইউটিউবের আয় থেকে উৎসে কর কাটা হবে না, আসছে ঘোষণা আজ থেকে মেট্রোরেলে নতুন সময়সূচি

ডেস্ক

শিশু রামিসা হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্নে রাষ্ট্র সহায়তা করবে: আইনমন্ত্রী

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
রামিসা হত্যা মামলার বিচার

সারাদেশে বিচারক ও আইনজীবী সংকটের কারণে অনেক মামলার বিচার দীর্ঘসূত্রতায় পড়ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তবে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্নে রাষ্ট্রের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৬ মে) সকালে ঝিনাইদহের শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, দেশে মামলা জটের অন্যতম কারণ বিচারক ও আইনজীবীর সংকট। তার ভাষ্য অনুযায়ী, ট্রায়ালে অংশ নিতে সক্ষম আইনজীবীর সংখ্যা তুলনামূলক কম হওয়ায় অনেক ক্ষেত্রে বিচার কার্যক্রম দীর্ঘায়িত হচ্ছে।

এ সময় আদালত নিয়ন্ত্রণ নিয়ে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর বক্তব্যেরও জবাব দেন আইনমন্ত্রী। তিনি বলেন, “উনি যা বলেছেন, তা আদালত অবমাননার শামিল। বিচারক বিচারকার্যে সম্পূর্ণ স্বাধীন।”

মন্ত্রী দাবি করেন, বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে বলেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা মামলায় গ্রেপ্তারের পর দ্রুত জামিন পাচ্ছেন। তিনি আরও বলেন, বাংলাদেশের বিচারকরা অন্যান্য অনেক দেশের তুলনায় স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারেন।

সম্প্রতি ঝিনাইদহে এনসিপি নেতাকর্মীদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে ওঠা অভিযোগ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, সেখানে পুলিশের দায়িত্ব পালনে কোনো ঘাটতি ছিল না এবং বিচারকরাও স্বাধীনভাবে কাজ করেছেন।

এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ ও নাসিরউদ্দীন পাটওয়ারীর বক্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে তিনি বলেন, “বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা করা হচ্ছে।”


এ ক্যটাগরির আরো খবর..