× Banner
সর্বশেষ
শান্তিরক্ষীদের সম্মান জানালো জাতিসংঘ, বাংলাদেশের বৈশ্বিক ভূমিকার প্রশংসা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও কৃতী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠিত জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে – রাষ্ট্রপতি আজ শনিবার(৩০মে) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩০ মে শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল: শান্তি, সাম্য ও সম্প্রীতির হাটহাজারী গড়ার অঙ্গীকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী কাল শ্যামনগরে কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে এক শিশুর করুণ মৃত্যু মা হয়েছে পাগলী বাবা হয়নি কেউ জুলাইয়ে চামড়া শিল্প নিয়ে মহাপরিকল্পনা করবে সরকার – বাণিজ্যমন্ত্রী

রামপুরায় গৃহবধূ গণধর্ষণের শিকার

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ রাজধানীর রামপুরার মোল্লাবাড়ি জামতলা বস্তিতে ১৯ বছর বয়সী এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন। এই ঘটনায় রামপুরা থানায় মামলা হলে ইমরান নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

থানা ও ধর্ষিতের স্বামীর দেওয়া তথ্যে জানা যায়, বুধবার সকাল ৮টার দিকে রামপুরা বাসস্ট্যান্ডের কাছ থেকে তিন তরুণ ওই গৃহবধূকে অপহরণ করে। পরে জামতলা বস্তির একটি ঘরে আটকে রেখে তাকে পালাক্রমে ধর্ষণ করে আটকে রাখে। এক সময় গৃহবধূ ঘরের জানালা দিয়ে পালিয়ে যান।

রামপুরা থানার কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আবদুর রশীদ জানান, প্রায় ৭ মাস আগে ইমরান হোসেন কাজল নামের এক যুবকের সঙ্গে বিয়ে হয় ওই গৃহবধূর। তিনি সবুজবাগ এলাকায় ভাড়া থাকতেন। বিয়ের দুই মাস পর স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়ি রংপুর গেলে ইমরানের বাবা-মা তাদের বিয়ে মেনে নিতে অস্বীকার করেন। পরে শ্বশুরবাড়ি থাকতে না পেরে ওই গৃহবধূ ঢাকায় ফিরে এসে পূর্ব রামপুরায় তার ফুফুর বাসায় ওঠেন।

তিনি জানান, শ্বশুর-শাশুড়ি বিয়ে মেনে না নিলেও ইমরানের সঙ্গে তার সম্পর্ক ঠিক ছিল। ইমরান প্রায়ই রংপুর থেকে ঢাকায় এসে স্ত্রীর সঙ্গে বসবাস করত। ঘটনার দিন ইমরানের রংপুর থেকে ঢাকা আসার কথা ছিল। সকাল ৮টার দিকে স্বামীকে বাসস্ট্যান্ড থেকে আনতে গেলে রামপুরার ইমরান নামের আরেক যুবকসহ অজ্ঞাত আরও দুজন গৃহবধূকে মুখ বেঁধে অপহরণ করে। এরপর সকাল সোয়া ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত তাকে পালাক্রমে ধর্ষণ করে ওই তিন যুবক। অনেক কষ্টে সেখান থেকে পালিয়ে এসে এই গৃহবধূ তার ফুফুকে সব খুলে বলেন। পরে বুধবার রাত ৮টায় রামপুরা থানায় ওই গৃহবধূ বাদী হয়ে মামলা দায়ের করেন।

এসআই আবদুর রশীদ আরও জানান, বাদীর দায়ের করা মামলার প্রেক্ষিতে রামপুরা থানা পুলিশ জামতলা বস্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত ইমরান হোসেনকে (২২) আটক করে এবং ধর্ষিতাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য ভর্তি করেন।


এ ক্যটাগরির আরো খবর..