× Banner
সর্বশেষ
৬ ইঞ্চি করে কাপ্তাই বাঁধের ১৬টি গেট খুলে দেওয়া হলো ২০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না , সম্ভাব্য সময় জানালো বোর্ড পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ সমন্বিত উদ্যোগের মাধ্যমে বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর কৃষক কার্ডের পাইলট কর্মসূচিতে চলতি বছরে ৪৩ লাখ কৃষকের তথ্য সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে – কৃষিমন্ত্রী বিশ্বকাপ চলে যাবে, কিন্তু আমরা কি আমাদের সম্পর্কগুলো বাঁচিয়ে রাখতে পারব? কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি বিয়ের পর কনে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২ তাপপ্রবাহে বেলজিয়ামে ১৫ দিনে প্রায় ২০০০ জনের মৃত্যু

নিজের বাড়ির পরিচারকদের রান্না করে খাওয়াচ্ছেন সাইফ-কারিনা

Kishori
হালনাগাদ: শনিবার, ৪ এপ্রিল, ২০২০
রান্না করে খাওয়াচ্ছেন সাইফ

অর্ক গাঙ্গুলী, ভারত প্রতিনিধিঃ  ভারত সহ সারা বিশ্বে করোনাভাইরাসের প্রভাবে চলছে লকডাউন। এজন্য আপাতত ঘরবন্দী দেশের সকল মানুষ তারকারা অ তার বাইরে নন। এই অবস্থায় থেকে নিজেদের অবস্থান থেকে সাধারণ মানুষের সহযোগিতা করছেন অনেকে তারকা। বসে নেই বলিউড দম্পতি সাইফ আলি খান ও তার স্ত্রী কারিনা কাপুর

ভারতীয় গণমাধ্যম জানায়, ঘরবন্দী থাকাকালীন সাইফ, কারিনার সঙ্গে যে মানুষরা রয়েছেন, অর্থাৎ যারা ঘর সামলানোর দায়িত্বে বাড়ি দেখাশুনা করেন তাদের প্রত্যেকের জন্য নিজের হাতে রান্না করেন সাইফ আলি খান। নিজের হাতে রান্না করে অন্যদের খাওয়ানোর এক অন্যরকম অনুভূতি রয়েছে বলেও জানান সইফ।

রান্নার পাশাপাশি বর্তমানে প্রচুর বই পড়ে, ঘুমিয়ে এবং তৈমুরের সঙ্গে সময় কাটাচ্ছেন সাইফ। শুধু তাই নয়, বর্তমানে বাবা-মা দুজনকে কাছে পেয়ে সারা বাড়ি কখনও দৌড়ে বেড়াচ্ছে তৈমুর আবার কখনও ছবি এঁকে, খেলা করেই তার কাটছে সময়।

সম্প্রতি করোনাভাইরাসের মোকাবিলা করতে ইউনিসেফ, গিভ ইন্ডিয়াসহ ৩টি সংস্থার তহবিলে অনুদানের আহ্বান জানান সাইফ, কারিনা। ওই ঘটনার পরই সমালোচনার মুখে পড়েন নবাব-বেগম। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের বিষয়টি কেন এড়িয়ে গেলেন! প্রচারের জন্যই কি শুধুমাত্র ইউনিসেফের অনুদানের কথা বললেন এমন প্রশ্নও উঠতে শুরু করে। সমালোচনার মুখে পড়ে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদানের জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান সাইফ আলী খান এবং কারিনা কাপুর খান।


এ ক্যটাগরির আরো খবর..