× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

রাণীশংকৈলে থানা পুলিশের এস আই আজগর ক্লোজ

admin
হালনাগাদ: রবিবার, ২৮ আগস্ট, ২০১৬

রাণীশংকৈল প্রতিনিধিঃ- ঠাকুরগাওয়ের রাণীশংকৈল থানার এস আই আজগর আলীকে পুলিশি আইন বহির্ভূত কার্যকলাপের অপরাাধে তাকে ক্লোজড করা হয়েছে। এ এসআই এর বিরুদ্ধে শুক্রবার সন্ধ্যায় মা মেয়েকে প্রকাশ্য মারধর করার অভিযোগ উঠে। ঘটনাটি থানার প্রধান ফটকের সামনে ঘটে।

প্রত্যক্ষদশীরা নাম প্রকাশ না করার শর্তে জানাই দারোগার এমন ব্যবহার আগে পেপার,টেলিভিশনে দেখেছি শুনেছি এবার স্ব চোখে দেখলাম দারোগার ক্ষমতার অপব্যবহারের মাস্তানি জানিনা নির্যাতিত পরিবারটি সঠিক বিচার পাবে কিনা। অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার বসতপুর(বিরাশি) গ্রামের আবুল কাশেম(৫০) তার স্ত্রী হোসনেয়ারা(৪৫),বিবাহিত কন্যা পারভীন(২৫)সহ থানার সামনে অবস্থিত একটি খাদ্য বিপনী হোটেলের দোকানের মালিকের সাথে সামান্যে কথাকাটি হচ্ছছিলো। ইতোমধ্যে ঘটনা স্থলে সাধারণ পোশাকে দারোগা আজগর আলী আসেন। তিনি এসেই কিছু বুঝে উঠার আগেই আবুল কাশেমকে ধমকাধমকি করে তার শাটের কলার ধরে এসআই আজগর থানায় নিয়ে যেতে উদ্যত হয়। সদ্য হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়া স্ত্রী হোসনেয়ারা তার স্বামীকে কেনো নিয়ে যাচ্ছেন জানেত চেয়ে দারোগাকে টেনে ধরে।

এসআই আজগর হোসনেয়ারার উপর চড়াও হয়ে কিলঘুষি লাথিসহ বেদড়ক মারিপট করেন। মেয়ে পারভীন মাকে বাচাতে গেলে তাকেও বেদড়ক মাপিট করা হয়। উপস্থিত লোকজন এই অসহায় লোকদের দারোগার হাত থেকে ছাড়িয়ে হাসপাতালে ভর্তি করেন। এসআই আজগর আবারও বিনা অভিযোগে বা অপরাধে হাসপাতালেও আবুল কাশেমকে আটক করার জন্য যায়। তবে এলাকার লোকের তোপের মুখে আটক করতে পারে নি। এলাকার সচেতন মহল পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কৃর্তপক্ষের সুদৃষ্টি কামনা ও নিরপক্ষ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানায়। এ বিষয়ে ঠাকুরগাও সার্কেল এসপি আবুল কালাম আজাদ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল তদন্তে আসেন। অভিযোগের সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থার আশ্বাস দিয়ে তাকে রাণীশংকৈল থানা থেকে ক্লোজড করা হয়। শনিবার সন্ধ্যায় এসআই আজগর ঠাকুরগাও পুলিশ সুপার কার্যালয়ে অবস্থান করে।


এ ক্যটাগরির আরো খবর..