× Banner
সর্বশেষ
মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে

নিউজ ডেক্স

রাণীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তন্ময়, সম্পাদক সুকুমল নির্বাচিত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
রাণীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তন্ময়, সম্পাদক সুকুমল নির্বাচিত

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলনে ভোটের মাধ্যমে একাত্তর টেলিভিশন ও দৈনিক ইত্তেফাকের নওগাঁ জেলা প্রতিনিধি তন্ময় ভৌমিক সভাপতি ও একাত্তর টেলিভিশনের রাণীনগর সংবাদদাতা ও দৈনিক ভোরের কাগজের রাণীনগর প্রতিনিধি সুকুমল কুমার প্রামানিক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বুধবার সন্ধ্যায় রাণীনগর উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে ক্লাবের সভাপতি তন্ময় ভৌমিকের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা শেষে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে ২০২২-২৩ সালের জন্য রাণীনগর উপজেলা প্রেসক্লাবের ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি আব্দুল মালেক, আব্দুল খালেক, গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ, মনোরঞ্জন চন্দ্র, কোষাধক্ষ্য বুলেট হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান রাজু, প্রচার সম্পাদক সাইদুল ইসলাম। এছাড়া কার্যনির্বাহী সদস্য আওরঙ্গজেব হোসেন রাব্বী, আব্দুল মতিন চৌধুরী, আখেরুজ্জামান উজ্জল, সানোয়ার জাহান আল-মামুন, ফরহাদ হোসেন।


এ ক্যটাগরির আরো খবর..