× Banner
সর্বশেষ
আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২

রাণীনগরে স্স্বামীর কান কর্তন ত্রীকে ধর্ষণ চেষ্টার বিচার চাওয়ায়

admin
হালনাগাদ: সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০১৬

নওগাঁ প্রতিনিধি:  স্ত্রীকে ধর্ষণ চেষ্টার বিচার চাইতে গিয়ে স্বামী সারোয়ার হোসেনের (৩৪) কান কামড় দিয়ে কেটে নিয়েছে ওহিদুল ইসলাম (২৫) নামের এক বখাটে। ঘটনাটি ঘটেছে নওগাঁর রাণীনগরে।

ঘটনাটি ঘটেছে উপজেলার পারইল গ্রামে। এঘটনায় মামলা দায়ের করলে থানাপুলিশ আজ সোমবার বিকেলে বখাটে ওহিদুল ইসলামকে গ্রেফতার করেছে।

এলাকাবাসী ও রাণীনগর থানার এসআই শফিকুর রহমান শফি জানান, পারইল গ্রামের সারোয়ার হোসেনের স্ত্রী গত বৃহস্পতিবার দুপুরে বাড়ির টিউবওয়েল পাড়ে গোসল করছিলেন। এ অবস্থায় প্রতিবেশি বখাটে যুবক ওহিদুল বাড়িতে ঢুকে ওই গৃহবধূকে ঝাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে । এ সময় গৃহবধূ চিৎকার করতে থাকলে এক পর্যায়ে ওহিদুল পালিয়ে যায়।

এদিন বিকেলে ওহিদুলের বাবা আক্কাস আলীকে ঘটনাটি জানিয়ে বিচার দাবি করলে তিনি এর কোনো প্রতিকার না করে তার দুই ছেলে ওহিদুল ও আসাদুলকে নিয়ে উল্টো সারোয়ারকে রাস্তায় ফেলে মারপিট করেন। মারপিটকালে বখাটে ওহিদুল সারোয়ারের ডানকানের বেশ কিছু অংশ কামড়ে বিচ্ছিন্ন করে ফেলেন।

স্থানীয়রা আহত সারোয়ারকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে ভর্তি করালে সেখানে তার অবনতি হওয়ায় নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

এব্যাপারে রাণীনগর থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহিল জামান জানান, এ ঘটনায় সারোয়ারের বড় ভাই আনোয়ার হোসেন বাদি হয়ে বখাটে ওহিদুল, তার ভাই আসাদুল ও বাবা আক্কাস আলীকে আসামি করে গত রোববার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এই মামলায় আজ সোমবার বিকেলে বখাটে ওহিদুলকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..