× Banner
সর্বশেষ
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে বাটা গ্রুপের গ্লোবাল সিইওর সাক্ষাৎ

রাণীনগরে পুলিশের সচেতনতা মূলক কর্মসূচী অনুষ্ঠিত

Dutta
হালনাগাদ: রবিবার, ২১ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Raninagar-Police-Program.jpg

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে নওগাঁর রাণীনগর থানা পুলিশের সচেতনতা মূলক কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। এলক্ষে র‌্যালী, মাস্ক বিতরণ, মাইকিং করে সচেতনতা সৃষ্টিসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নওগাঁ জেলা পলিশের আয়োজনে এবং রাণীনগর থানা পুলিশের উদ্যোগে রবিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে সচেতনতা মূলক র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী চলাকালে উপজেলা গোল চত্বরে সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি আনোয়ার হোসেন হেলাল, নওগাঁ জেলা পুলিশের সদর সার্কেল আবু সাইদ, রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ আলোচনায় অংশ নেয়। এছাড়া থানা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যসহ স্থানীয় লোকজন কর্মসূচীতে অংশ গ্রহণ করেন। এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে মাস্ক, লিফলেট বিতরণ ও সচেতনতামূল মাইকিং করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..