× Banner
সর্বশেষ
ইরাক দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ওমানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ টেকসই ও নিরাপদ উপকূলীয় অবকাঠামো গড়ে তোলা সময়ের দাবি – পানিসম্পদ মন্ত্রী অধিকাল ভাতা পুনর্বহালের দাবিতে বেনাপোল বন্দরে কর্মবিরতি, থমকে যায় আমদানি-রপ্তানির গতি কৃষকের উন্নতি হলে দেশের উন্নতি হবে – কৃষিমন্ত্রী Sports and Culture are Key to Communal Harmony in the Hill Tracts: Chittagong Hill Tracts Affairs Minister রোহিঙ্গা ক্যাম্পে লার্নিং সেন্টার পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সারাদেশে টিসিবির ট্রাকসেল কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল: প্রতিদিন ৭২০ ট্রাকে বিক্রি হবে পণ্য গোপালগঞ্জের সংসদ সদস্যদের সঙ্গে স্থানীয় সরকার বিভাগের বিশেষ সভা

রাজৈরে ভূয়া ডাঃ গ্রেফতার

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১৬

মাদারীপুর প্রতিনিধিঃ বুধবার সন্ধ্যায় মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট জেনারেল হাসপাতাল থেকে আনোয়ার হোসেন পাশা নামে এক ভূয়া বিশেজ্ঞ চিকিৎসককে গ্রেফতার করে মাদারীপুর র্যাব-৮ এর সদস্যরা। রাত ৮ টার দিকে ভূয়া বিশেজ্ঞ চিকিৎসক আনোয়ার হোসেন পাশাকে দেড় বছরের কারাদন্ড দিয়েছে মাদারীপুর ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজী আকতার।
জানা যায়,র্যাব-৮ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট(লঞ্চ ঘাট সংলগ্ন) জেনারেল হাসপাতাল (প্রাঃ)ও জননী ডায়াগনিস্টিক সেন্টারে একজন প্যারা মেডিক্যাল চিকিৎসক এমবিবিএস ডাক্তার এবং চর্ম ও যৌন বিশেষজ্ঞ সেজে রোগীকে ভুল চিকিৎসা প্রদান করছে। রোগী সেজে ভূয়া ডাক্তারের কাছে চিকিৎসা নিতে গিয়ে হাতে নাতে ডাঃ আনোয়ার হোসেন পাশাকে র্যাব-৮ এর আভিযানিক দল গ্রেফতার করে।ডাঃ মোঃ আনোয়ার হোসেন পাশা ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের মালিহাটা এলাকার আকবর হোসেনের ছেলে। জিজ্ঞাসাবাদে র্যাবের কাছে আনোয়ার হোসেন পাশা একজন প্যারা মেডিকেল চিকিৎসক বলে স্বীকার করেন এবং দীর্ঘদিন যাবৎ মানুষকে ভুল চিকিৎসা দিয়ে আসছে।

তার কাছ থেকে তার নামীয় সীল ও কিছু কাগজ পত্র জব্দ করা হয়। ভুল চিকিৎসা প্রদানের দায়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী মেজিস্ট্রেট রোজী আকতার মেডিক্যাল এবং ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৮ ধারায় অপরাধ করায় আসামীকে ১ বৎসর ০৬ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..