মাদারীপুরের পশ্চিম রাজৈরে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। শুক্রবার রাতে র্যাবের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
আটকরা হলেন উপজেলার পশ্চিম রাজৈরের রাশেদ আকন ছেলে মো. ফিরোজ আকন ও হানিফ শেখ ছেলে আলম শেখ।
এএসপি মোহাম্মদ তাজুল ইসলাম জানান, র্যাব-৮, সিপিসি-৩ ক্যাম্পের এক দল সদস্য এ অভিযান পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৫৩টি ইয়াবা ও একশ গ্রাম গাঁজা উদ্ধার করে রাজৈর থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে মামলা হয়েছে।


