× Banner
সর্বশেষ
৩৭ লাখ মানুষ ট্রেনের টিকিট কিনতে চেয়েছে – রেলপথ মন্ত্রী নবীগঞ্জে জমে উঠেছে ঈদের মাকের্ট, ক্রেতাদের উপচেপড়া ভীড় ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলায় আহত অর্ধশত জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা মধুখালীতে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ বাসভবনের পাকা সড়কের সংস্কার ও ঢালাইয়ের কাজ শুরু আজ শুক্রবার(১৩ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৩ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী

রাজধানীর কাঁচাবাজারে কমছে না শাক-সবজি ও মাছের দাম

admin
হালনাগাদ: শুক্রবার, ২২ জানুয়ারী, ২০১৬

অর্থনৈতিক ডেস্কঃ আমদানি কম না থাকলেও রাজধানীর কাঁচাবাজারে দাম কমছে না শীতকালীন শাক-সবজির। ক্রেতাদের কাছে দাম বেশি হলেও বিক্রেতারা বলছেন স্বাভাবিক রয়েছে। আর সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে মাছ বাজারেও।

অন্যদিকে, কেজিতে ২০-৫০ টাকা বেড়েছে গরু ও খাসির মাংসের দাম। পশু আমদানি কমে যাওয়ার কারণেই দাম বাড়ছে বলে জানান ব্যবসায়ীরা।

থরে থরে সাজানো রাজধানীর কাঁচাবাজার। ডালা ভর্তি সবজি দেখে দাম কম মনে হলেও তুলনামূলক কমতি নেই কোন সবজির দাম। গত সপ্তাহের তুলনায় বাজারে বেগুন, শসা, টমেটো মটরশুঁটিতে দাম বেড়েছে ৫ টাকা। আর দাম কমেছে বাঁধাকপি, ফুলকপি, গাজর, শালগমের।

বিক্রেতারা সবজির দাম হাতের নাগালে থাকার কথা বললেও মৌসুমে দাম কমানোর দাবি ক্রেতাদের।

বাজার ঘুরে দেখা গেলো, কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়ে বড় রুই মাছ বিক্রি হচ্ছে ১৫০, কাতল ৩০০ থেকে ৩৫০, শিং ৮০০, কই ৪০০, তেলাপোয়া ১৬০ টাকা। আর প্রতি হালি ইলিশ বিক্রি হচ্ছে ১৬০০-২৫০০ টাকা। বিক্রেতারা বলছেন, আমদানি কম হওয়ায় দাম বেড়েছে, আরও বাড়বে বলে জানান তারা।

এদিকে, বিক্রি ২০ টাকা বেড়ে গরুর মাংস বিক্রি হচ্ছে ৪০০ টাকা দরে। আর ৫০ টাকা বেড়ে খাসির মাংস বিক্রি হচ্ছে ৬’শ টাকায়। পশু আমদানি বেশি না হলে দাম কমবে না বলে জানান ব্যবসায়ীরা।

তবে সপ্তাহের ব্যবধানে স্বাভাবিক রয়েছে ব্রয়লার মুরগীর দাম। প্রতি কেজি মুরগি বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৪৫ টাকায়।


এ ক্যটাগরির আরো খবর..