× Banner
সর্বশেষ
আজ ৪ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ বৈশাখ সোমবার (৪ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী

রাগীব আলী ও তাঁর ছেলের ১৪ বছর কারাদণ্ড

admin
হালনাগাদ: শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ সিলেটের তারাপুর চা-বাগানের দলিল জালিয়াতির মামলায় শিল্পপতি রাগীব আলী ও তাঁর ছেলে আবদুল হাইকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৪০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বাবা ও ছেলেকে।

 বৃহস্পতিবার সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরো ওই রায় দেন। দণ্ডবিধির চারটি ধারায় আদালত উভয়কে মোট ১৪ বছরের কারাদণ্ড দেন।

রাগীব আলী ও আবদুল হাইকে দণ্ডবিধি ৪৬৬ ধারায় ছয় বছর, ৪৬৮ ধারায় ছয় বছর, ৪৭২ ধারায় এক বছর এবং ৪২০ ধারায় এক বছর কারাদণ্ড দেওয়া হয়।

বেলা ১১টায় কড়া নিরাপত্তায় মুখ্য মহানগর হাকিম আদালতে ওই দুজনকে নিয়ে আসা হয়।

অভিযোগ ওঠে, নব্বইয়ের দশকে জাল কাগজপত্রের মাধ্যমে তারাপুর চা-বাগান দখল করে নেন রাগীব আলী। প্রায় ৪২৩ একর ভূমির তারাপুর চা-বাগান পুরোটাই দেবোত্তর সম্পত্তি। ওই চা-বাগান দখল করতে গিয়ে ভূমি মন্ত্রণালয়ের কাগজপত্র জালিয়াতি করেন তিনি। এ নিয়ে ২০০৫ সালে রাষ্ট্রপক্ষের দায়ের করা দুটি মামলার প্রেক্ষিতে আদালতে একটি রিট পিটিশনের ভিত্তিতে গত বছরের ১৯ জানুয়ারি তারাপুরে রাগীব আলীর দখলদারিত্বকে অবৈধ ঘোষণা করেন আপিল বিভাগ।

একই সঙ্গে রাগীব আলীর বিরুদ্ধে স্মারক জালিয়াতি ও আত্মসাৎ মামলা দুটি পুনরুজ্জীবিত করারও নির্দেশ দেন আদালত। ওই বছরের ১০ জুলাই রাগীব আলী, তাঁর ছেলে আবদুল হাই, মেয়ে রুজিনা কাদের, জামাতা আবদুল কাদের, নিকটাত্মীয় দেওয়ান মোস্তাক মজিদ ও তারাপুর চা-বাগানের সেবায়েত পঙ্কজ গুপ্তের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। আদালত ১২ আগস্ট এঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ওই দিনই ছেলেকে নিয়ে ভারতে পালিয়ে যান রাগীব আলী।

গত বছরের ১২ নভেম্বর সিলেটের জকিগঞ্জ সীমান্তে গ্রেপ্তার হন আবদুল হাই। পরে ২৩ নভেম্বর ভারতের করিমগঞ্জে গ্রেপ্তার হন রাগীব আলী।


এ ক্যটাগরির আরো খবর..