× Banner
সর্বশেষ
অর্থনৈতিকভাবে দেশ খুব খারাপ অবস্থায়ও সরকার সব কাজ চালিয়ে যাচ্ছে – অর্থমন্ত্রী বেনাপোলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল দেশে চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ প্রতিশ্রুতি রাখবে সরকার, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনাপোলের ক্রীড়াঙ্গন উন্নয়নে পৌর প্রশাসনের সহযোগিতার আশ্বাস বেনাপোলে ২০০ অসহায় পরিবারের মাঝে সবুরের ঈদ উপহার বিতরণ চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার মানুষকে পরনির্ভর নয় স্বনির্ভর করুন – মোমিন মেহেদী বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক অন্যায়কারীদের কোনভাবে প্রশ্রয় দেওয়া হবে না -তথ্যমন্ত্রী

রমজানে ২৬ এপ্রিল পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ২৮ মার্চ, ২০২২
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ

মহামারি করোনাভাইরাসের কারণে সারাদেশের শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে আগামী ২৬ এপ্রিল/ ২০ রমজান পর্যন্ত শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ সোমবার (২৮ মার্চ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ বিষয়ে নির্দেশনা জারি করা হয়েছে।

এতে বলা হয়, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব জনিত কারণে দীর্ঘদিন শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়। এ পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণকল্পে এ বিভাগের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ২৬ এপ্রিল পর্যন্ত যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক শ্রেণিকক্ষে পাঠদান অব্যাহত রাখার জন্য অনুরোধ করা হলো।

বিশ্ববিদ্যালয়গুলোর নিজ নিজ কর্তৃপক্ষকে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের সিদ্ধান্তক্রমে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

এর আগে প্রাথমিক বিদ্যালয় ২০ রমজান পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত হয়।


এ ক্যটাগরির আরো খবর..