শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে।
একটি টুইটার বার্তায় তিনি শুভেচ্ছা জানিয়েছেন। মাহিন্দা রাজাপাকসে এই সংকটকালে দেশ পরিচালনা করার জন্য বিক্রমাসিংহেকে শুভকামনা জানিয়েছেন।
টুইটারে মাহিন্দা রাজাপাকসে বলেন, নবনিযুক্ত প্রধানমন্ত্রীকে (রনিল বিক্রমাসিংহে) অভিনন্দন। এই অস্থির সময়ে দেশ পরিচালনা করতে আপনার মঙ্গল কামনা করি।
মাহিন্দার ছেলে এবং সাবেক ক্রীড়ামন্ত্রী নমাল রাজাপাকসেও রনিল বিক্রমাসিংহেকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন।