× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

রউফনগর প্রাথমিক বিদ্যালয় শুভ উদ্বোধন

admin
হালনাগাদ: বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৬

মধুখালী প্রতিনিধিঃ মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের (সালামতপুর) বর্তমান রউফনগর গ্রামে গত মঙ্গলবার বিকালে রউফনগর প্রাথমিক বিদ্যালয়ের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে মধুখালী উপজেলা পরিষদের মাননীয় চেয়ারম্যানের পক্ষে প্রধান অতিথির আসন অলংঙ্কিত করেন বিশেষ অতিথি মধুখালী উপজেলা আওয়ামীলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক মোঃ রেজাউল হক (বকু)। শুভ উদ্বোধন ঘোষণা করেন মধুখালী উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী এবং জনপ্রিয় সভাপতি মির্জা মোঃ মনিরুজ্জামান (বাচ্চু) এর পক্ষে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এর বড় বোন মোসাঃ জোহরা বেগম। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের জনপ্রিয় নেতা ও কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ শাহাদৎ হোসেন (শিপা), আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আরমান হোসেন (বাবু), সাবেক ছাত্রনেতা মোঃ মাহবুব হোসেন, মোঃ বাবলু, মোঃ সাত্তার মোল্যা, মোঃ মুকুল মিয়া, মোঃ আতিয়ার রহমান মন্টু, মোঃ আবুল কালাম জামাল, মোঃা আসাদ, ডাক্তাপর ফরিদ হোসেন, মোঃ তিলাম মৃধা, মোঃ মোজাফ্ফর হোসেন মৃধা সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ। অনুষ্ঠানের উপস্থাপকের দায়িত্ব পালন করেন ফরিদপুর জেলা স্কুলের শিক্ষক মোঃ আতিকুর রহমান আতিক। প্রধান পৃষ্ঠপোষকতায় ছিলেন বিশিষ্ট সমাজসেবক শেখ মোঃ আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে মিলাদ মাহফিল পরিচালনা করে দোয়া ও মোনাজাত করে অনুষ্ঠান শেষ করেন মৌলভী মোঃ আমিনউদ্দিন জিহাদী।


এ ক্যটাগরির আরো খবর..