× Banner
সর্বশেষ
তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ জ্বালানি সংকট মোকাবিলায় নতুন উৎস থেকে তেল আমদানি শুরু মার্চে পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ যিশু খ্রিস্টের মৃত্যুর দিন কীভাবে ‘Good’ হতে পারে? আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

রংপুরে সড়ক দূর্ঘনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

admin
হালনাগাদ: সোমবার, ১৮ জানুয়ারী, ২০১৬

শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো :  রংপুরে ট্রাক চাপায় পৃষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে বদরগঞ্জ উপজেলার রংপুর-বদরগঞ্জ সড়কের এরশাদ ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরে উত্তেজিত জনতা ঘাতক ট্রাকটি আটক করে ভাংচুর করেন। পরিস্থিতি দেখে ট্রাক চালক ও হেলপাড় পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রংপুর মহানগরীর কামারপাড়া এলাকার গোলজার হোসেনের স্ত্রী পেয়ারা বেগমের (৪৫) দাদি আমেনা বেগম গতকাল সকালে মৃত্যুবরণ করেন। দুপুরে গোলজারের বন্ধু একই এলাকার রফিকুল ইসলাম রফিক (৫২) মোটর সাইকেলযোগে গোলজারের স্ত্রী পেয়ারা বেগমকে সঙ্গে নিয়ে মরহুম আমেনা বেগমের জানাযায় অংশ নেয়ার জন্য বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের ডাঙ্গিরপাড় এলাকায় যাচ্ছিলেন।

এ সময় তারা রংপুর-বদরগঞ্জ সড়কের এরশাদ ব্রীজ এলাকায় পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা (যশোর-চ-১১-০৯০৩) নম্বরের একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই রফিকের মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন আশংকাজনক অবস্থায় মোটর সাইকেল আরোহী পেয়ারা বেগমকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

বদরগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোন পক্ষই থানায় অভিযোগ দেয়নি বলে তিনি জানান।


এ ক্যটাগরির আরো খবর..