রংপুরে শিশু ধর্ষণের ঘটনায় বিএনপি নেতা কারাগারে

শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো : বিয়ের প্রলোভন দেখিয়ে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় বদরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য আমিনকে (৪৬) গ্রেফতার করেছে পুলিশ।

রুহুল আমিন বদরগঞ্জ দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক। বুধবার ভোরে নিজ বাড়ি থেকে গ্রেফতার হন তিনি। এর আগে তার বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন ওই শিশু শিক্ষার্থীর বাবা। পরে তাকে আদালতে আনলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলা সুত্রে জানা যায়, বদরগঞ্জের বালুয়াভাটা এলাকার প্রফেসরপাড়ায় শিশু শিক্ষার্থী তমার (ছদ্মনাম) বাবা পরিবার নিয়ে বসবাস করেন। তমা স্থানীয় একটি বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে শিক্ষার্থী। স্কুলে যাতায়াতকালে পরিচয় হয় একই এলাকায় বসবাসকারী দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা রুহুল আমিন সরকারের সাথে। ওই শিশু শিক্ষার্থী তাকে চাচা বলে সম্বোধন করত।

এরই সুত্র ধরে প্রায়ই রুহুল আমিন শিশুটিকে বাড়িতে ডেকে নিত এবং নানাভাবে উত্ত্যক্ত করত। এক পর্যায়ে তাকে বিয়ে করার পাশাপাশি বাড়ি-গাড়ি কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে ওই বিএনপি নেতা শিশুটির সাথে দৈহিক সম্পর্ক স্থাপন করে। এর ফলে তমা গর্ভবতী হয়ে পড়ে বলে মামলায় উল্লেখ করা হয়।

তমার শরীরের অস্বাভাবিক বৃদ্ধিতে পরিবারের লোকজনের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করেন। এতে সে রুহুল আমিনের সাথে দৈহিক সম্পর্ক ও গর্ভবতী হওয়ার বিষয়টি অকপটে সবাইকে জানিয়ে দেয়। একারণে পরিবারের লোকজন ওই বিএনপি নেতার সাথে দেখা করেন। এসময় পুরো বিষয়টি অস্বীকার করে বসেন রুহুল আমিন। ফলে বাধ্য হয়ে তমার বাসচালক বাবা বাদী হয়ে বিএনপির এই নেতার বিরুদ্ধে বদরগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

বুধবার ভোরে রুহুল আমিনকে নিজ বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করে। এব্যপারে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) একেএম নূরুল ইসলাম জানান, গ্রেফতার রুহুল আমিনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।