প্রধানমন্ত্রীর নেতৃত্বে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ – খাদ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর নেতৃত্বে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ – খাদ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর নেতৃত্বে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ - খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী আফরোজা খানম আজ রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে আয়োজিত ১১তম বাপা ফুডপ্রো আন্তর্জাতিক এক্সপো ২০২৬-এর উদ্‌বোধন করেন। উদ্‌বোধন শেষে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী বলেনদেশের খাদ্যশিল্পের বিকাশে নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদনপ্রক্রিয়াজাতকরণ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের বিপুল সম্ভাবনাময় খাদ্য ও কৃষিভিত্তিক শিল্পকে আরো এগিয়ে নিতে সরকারউদ্যোক্তা ও সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

মন্ত্রী বলেনপ্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নির্বাচনি ইশতেহারে খাদ্যনিরাপত্তাকৃষক ও কৃষির উন্নয়ন এবং জনগণের জন্য নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করার যে অঙ্গীকার করা হয়েছেতা বাস্তবায়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

তিনি বলেনখাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ভোক্তাদের জন্য নিরাপদস্বাস্থ্যসম্মত ও গুণগত মানসম্পন্ন খাদ্য সরবরাহ নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ ক্ষেত্রে খাদ্য উৎপাদন থেকে শুরু করে প্রক্রিয়াজাতকরণসংরক্ষণ ও বাজারজাতকরণ পর্যন্ত প্রতিটি পর্যায়ে মান নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দিতে হবে।

 খাদ্যমন্ত্রী দেশের খাদ্য ও প্রক্রিয়াজাত খাদ্যশিল্পের উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান আরো সুদৃঢ় করার আহ্বান জানান।

তিনি বলেনআধুনিক প্রযুক্তি ও উদ্ভাবন কাজে লাগিয়ে দেশের খাদ্যপণ্যের গুণগত মান বৃদ্ধি এবং রপ্তানি সম্প্রসারণের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ রয়েছে।

আফরোজা খানম বলেনদেশের খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পকে আধুনিকপ্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক মানসম্পন্ন করে গড়ে তোলার মাধ্যমে কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতঅপচয় হ্রাসকর্মসংস্থান সৃষ্টি এবং দেশীয় পণ্যের রপ্তানি বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ ক্ষেত্রে বাপা ফুডপ্রো ইন্টারন্যাশনাল এক্সপোর মতো আয়োজন উদ্যোক্তাপ্রযুক্তিবিদ ও আন্তর্জাতিক অংশীদারদের মধ্যে সংযোগ সৃষ্টি করে সরকারের এসব অঙ্গীকার বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশ এগ্রো-প্রসেসরস অ্যাসোসিয়েশন (বাপা) এবং রেইনবো এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড (রিমস) যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করেছে।

এবারের প্রদর্শনীতে ৩৭টি দেশের দুই শতাধিক ব্র্যান্ড অংশ নিচ্ছে। প্রদর্শনীতে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে আলজেরিয়াঅস্ট্রেলিয়াবাংলাদেশচীনফ্রান্সজার্মানিহংকংভারতইন্দোনেশিয়াইরানইতালিজাপানমালয়েশিয়ানেদারল্যান্ডস, পাকিস্তানপোল্যান্ডসিঙ্গাপুরদক্ষিণ কোরিয়াশ্রীলঙ্কাসুইজারল্যান্ডতাইওয়ানথাইল্যান্ডভিয়েতনামতুরস্কস্পেনসুইডেনযুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ।

বাপা’র সভাপতি মাহবুব আনামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত Antonio Alessandro, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলামএফবিসিসিআই-এর প্রশাসক মোঃ হাফিজুর রহমান, এক্সপো আয়োজক কমিটির চেয়ারম্যান ও প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরীসহ বাপাএক্সপো আয়োজক কমিটি এবং রেইনবো এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড (রিমস)-এর প্রতিনিধিরা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।