× Banner
সর্বশেষ
২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ৫০% কমানোর অঙ্গীকার বাংলাদেশের আজ ৪ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

রংপুরে বিড়ির ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫

শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো: রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে বিড়ি তৈরির ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার রাত সাড়ে ৮ টায় গফুর বিড়ি ফ্যাক্টরিতে এ আগুন লাগে। রংপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহেদুল ইসলাম জানান, হারাগাছ পৌরসভা সংলগ্ন গফুর বিড়ি ফ্যাক্টরিতে রাতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে ৪টি গোডাউনে রাখা তামাকসহ পাচঁ লাখ টাকার অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়। রংপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট, কাউনিয়ার ১টি ও হারাগাছের ১টিসহ ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে জানাতে পারেননি কেউ। কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোনো শ্রমিক সেখানে ধুমপান করে বিড়ির মুড়া ফেলে দেওয়ায় এ ঘটনা ঘটতে পারে। অগ্নিকাণ্ডে এ পর্যন্ত কি পরিমাণ ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিক নির্দিষ্ট করে জানাতে পারেনি তিনি।


এ ক্যটাগরির আরো খবর..