× Banner
সর্বশেষ
রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক -বাণিজ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে নতুন বিধিনিষেধ, এমপিও শিক্ষক ও ঋণখেলাপিরা অযোগ্য মোদির পদত্যাগ দাবিতে দিল্লিতে কংগ্রেসের বিক্ষোভ, শিক্ষার্থী আন্দোলনে পুলিশি ব্যবহারের প্রতিবাদ আট অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ভ্যালু-বেইজড শিক্ষা, কমিউনিটি সম্পৃক্ততা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ-প্রাথমিক শিক্ষার নতুন অগ্রাধিকার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী প্রবাসীদের জন্য হয়রানীমুক্ত বিমান সেবা নিশ্চিতে আমরা বদ্ধ পরিকর -বিমান মন্ত্রী ২০২৭ সালের হজে বিমান ভাড়া কমলো ২৪ হাজার ৮৩০ টাকা লক্ষ্মীপুরে সড়ক সংস্কার কাজে দায়িত্বে অবহেলায় ৪ পৌর কর্মকর্তাকে শোকজ প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমিসেবা সহজ করার নির্দেশ ভূমিমন্ত্রীর 

রংপুরে পাটজাত মোড়কের ব্যবহার বাড়লেও কমছেনা দাম

admin
হালনাগাদ: শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০১৫

শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো :  পাটজাত পন্যের ব্যবহার বাধ্যতামূলক করার পর রংপুর নগরীসহ জেলার হাট-বাজারগুলোতে পাটের বস্তা ও ব্যাগের ব্যবহার বাড়ছে আশঙ্কাজনক হারে। আর সেই সুযোগে পুজি করছে ব্যবসায়ীরা। প্রতিনিয়তই পাটের তৈরি বস্তা ও ব্যাগের দাম বাড়াচ্ছেন তারা। তবে পলিবস্তা পাল্টিয়ে পাট জাত মোড়কে পণ্য ভরাট করার বাড়তি ঝামেলায় ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ীরা।

সরেজমিন  রংপর নগরীর সিটি বাজার, মাহিগঞ্জ বাজার, লালবাগ, আলম নগরসহ জেলার বাজারগুলোতে গিয়ে পলিবস্তা পাল্টিয়ে পাটের বস্তায় চাল ভরাট করতে ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরা। নাম প্রকাশের শর্তে কয়েক জন চাল ব্যবসায়ী জানান, সরকার পলিবস্তা ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করার পর থেকে পাটের বস্তার দাম বেড়ে গেছে।

তারা আরও জানান, ক’দিন আগে পাটের তৈরি প্রতিটি খালি বস্তা ২০ টাকা দরে বিক্রি হলেও এখন তা লাফ দিয়ে ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ জন্য গোডাউনে পলিবস্তায় পণ্য রেখে গোপনে গ্রাহকের কাছে তুলে দেওয়া হচ্ছে। পাটের বস্তায় রাখা পণ্য পসরা সাজিয়ে দোকানে রাখা হয়েছে। যেন ভ্রাম্যমাণ আদালতে জরিমানা দিতে না হয়।

তবে সিটি বাজারের চাল ব্যবসায়ী আঃ জব্বার জানান, পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক করায় আমরা আনন্দিত। প্লাস্টিকের বস্তা ব্যবহারে নানান সমস্যা হতো এখন তা আর হবে না।


এ ক্যটাগরির আরো খবর..