× Banner
সর্বশেষ
ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আনতে হবে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ ব্যাংকে চুরির তদন্তে ফিলিপাইন সরকারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা, অব্যাহতি পাওয়ার দাবী  মোটরসাইকেল চোরকে আটকে গণধোলাই টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা ৫ম শ্রেণির ৪০ শতাংশ শিক্ষার্থী অংশ নিতে পারবে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ – শিক্ষামন্ত্রী

যে রেকর্ড না হলে ভালো হতো বাংলাদেশের

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৩ জুন, ২০১৯

চলমান বিশ্বকাপে এখন পর্যন্ত মাত্র ১৬টি ম্যাচ হয়েছে, এখনো বাকি ৩২ ম্যাচ। কিন্তু এরই মধ্যে পরিত্যক্ত ম্যাচের সংখ্যায় রেকর্ড গড়েছে ইংল্যান্ড-ওয়েল বিশ্বকাপ।

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত তিনটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। এর আগে কোনো বিশ্বকাপে এত ম্যাচ পরিত্যক্ত হয়নি। এর আগে ১৯৯২ সালে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ও ২০০৩ সালের দক্ষিণ আফ্রিকা-কেনিয়া-জিম্বাবুয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি দুটি করে ম্যাচ পরিত্যক্ত হয়েছিল।

গত ৭ জুন ব্রিস্টলের পাকিস্তান-শ্রীলঙ্কা, ১০ জুন সাউথাম্পটনে দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ এবং সর্বশেষ ১১ জুন ব্রিস্টলে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। তা ছাড়া দুটি ম্যাচ টস ছাড়াই পরিত্যক্ত হয়েছে।

তবে এমন রেকর্ড না হলে সবচেয়ে ভালো হতো বাংলাদেশের! যেমন শ্রীলঙ্কার বিপক্ষে নিশ্চিত জয়ের ছক কষেছিল বাংলাদেশ। সেখানে বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হওয়াতে নিশ্চিত জয় বঞ্চিত হয় টাইগাররা। ফলে একটি পয়েন্ট হারান মাশরাফিরা।

এর আগে চারটি বিশ্বকাপে একটি করে ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। ১৯৯৬ বিশ্বকাপে কেনিয়া-জিম্বাবুয়ে, ১৯৯৯ বিশ্বকাপে নিউজিল্যান্ড-জিম্বাবুয়, ২০১১ বিশ্বকাপে অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা এবং ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ পরিত্যক্ত হয়েছিল।

তবে এখন পর্যন্ত তিনটি ম্যাচ পরিত্যক্ত হলেও ইংল্যান্ডে বৃষ্টির যে হাল আরো কয়েকটি ম্যাচ পরিত্যক্ত হলে অবাক হওয়ার কিছু থাকবে না।

এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ কোচ স্টিভ রোডস, ‘এই ম্যাচ থেকে দুই পয়েন্ট পাওয়ার লক্ষ্য ছিল আমাদের। তাই ম্যাচটি না হওয়ায় আমরা খুবই হতাশ। ইংলিশ আবহাওয়ায় প্রচুর বৃষ্টিপাত হবেই। তাই রিজার্ভ ডে রাখা উচিত ছিল।’

আয়োজকদের উদ্দেশে বাংলাদেশ কোচ বলেন, ‘চাঁদে লোক পাঠাতে পারি, আমরা কেন রিজার্ভ ডে রাখতে পারি না।’

বাংলাদেশ অধিনায়ক মাশরাফি হতাশা প্রকাশ করেছিলেন, ‘মাঠে আসার পর খেলতে না পারা সব দলের জন্যই হতাশার। নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা জয়ের সুযোগ পেয়েছিলাম। ইংল্যান্ড ম্যাচে সুযোগ হয়নি। তবে দিনটি ছিল হতাশার।’


এ ক্যটাগরির আরো খবর..