× Banner
সর্বশেষ
আন্তর্জাতিক অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের পাশে থাকতে আগ্রহ প্রকাশ যুক্তরাজ্য তেকসাস’র কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি যুবরাজ, সাধারণ সম্পাদক বুশরা মধুখালীতে উৎসবমুখর পরিবেশে বৈশাখী র‍্যালি, অংশ নিলো সর্বস্তরের মানুষ বাণিজ্যমন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূত এর বৈঠক ভূমি অধিগ্রহণে স্বচ্ছতা নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর -ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে ডব্লিউএফপি’র প্রতিনিধি দলের সাক্ষাৎ ঐতিহ্য রক্ষায় সাংগ্রাই উৎসবের ভূমিকা অপরিসীম-পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বার কাউন্সিলে নির্বাচন করতে ব্যারিস্টার সুমনের হাইকোর্টে রিট এসএমই ফাউন্ডেশনের সহায়তায় উৎপাদন খাত ও নারী উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দেবে ব্র্যাক ব্যাংক গৌরনদীতে মাই টিভির শুভ জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত

যে ভিলায় বিয়ে সারলেন আনুশকা- কোহলি, তার ভাড়া কত?

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০১৭

বিনোদন ডেস্কঃ আনুশকা শর্মার ইচ্ছে ছিল আঙুর বাগানের মধ্যে রুপকথার মত বিয়ে করার। আনুশকার সেই ইচ্ছের জন্যই বিদেশে পাড়ি দিয়ে ইতালির তাসকানির একটি বিলাসবহুল ভিলা ভাড়া করেন বিরাটরা। আর সেই স্বপ্নপুরীতেই রুপকথার মত বিয়ে সারেন বিরুষ্কা। কিন্তু, তাসকানির যে ভিলায় সাতপাকে বাঁধা পড়লেন বিরুষ্কা, সেই ভিলার দাম শুনলে চমকে উঠবেন। এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের জিনিউজ পত্রিকায়।

৭০০ বছরের পুরনো ওই ভিলার প্রতিদিনের খরচ ৬,৫০,০০০ রুপি থেকে ১৪,০০,০০০ রুপি করে। অর্থাৎ তাসকানির ওই ভিলায় রাত কাটাতে বিপুল পরিমাণ ভাড়া গুনতে হচ্ছে বিরাটদের। অর্থাৎ, এক সপ্তাহ যদি আপনি ওই রিসর্টে থাকেন, তার খরচ পড়বে ১ কোটি রুপি।

অন্যদিকে তাসকানির ওই রিসর্টে রয়েছে ২২টি ঘর। যেখানে ৪৪ জন করে থাকতে পারেন। প্রসঙ্গত, ইতালির মিলান থেকে কয়েক কিলোমিটার দূরে ওই তাসকানির রিসর্টে ছুটি কাটাতে আসতেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও।


এ ক্যটাগরির আরো খবর..