× Banner
সর্বশেষ
সাভারে বিস্ফোরণ নিয়ে নাহিদের বক্তব্য রাজনৈতিক, তদন্ত চলছে – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাতীয় সংসদে বাজেট ডিব্রিফিং সেশন পরিচালনা করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে চীনা রাষ্ট্রদূ‌তের সাক্ষাৎ স্বাস্থ্য খাতে তরুণ উদ্যোক্তা ও নতুন উদ্ভাবনে জোর দিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী বাজেটের দ্বিতীয় অধিবেশন শুরু বিকাল ৩ টায় আজ বিশ্বকাপে শেষ ষোলোতে মাঠে নামছে আর্জেন্টিনা, টিভিতে যা দেখবেন শুরুতেই ডি কেটেলারের গোলে এগিয়ে বেলজিয়াম, নিষেধাজ্ঞা স্থগিতে খেলছেন বালোগান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অধিকতর বাংলাদেশি শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান আজ ২২ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

যে খাবার ফুসফুসের ক্যানসার প্রতিরোধ করবে

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৬

স্বাস্থ্য ডেস্ক: কিছু ঘরোয়া খাবার রয়েছে যেগুলো প্রাকৃতিকভাবে রোগ নিরাময়কারী উপাদান হিসেবে দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে। এই খাবারগুলো পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই খুব দ্রুত নিরাময় ঘটায়।

তবে যদি ক্যানসারের মতো বিষয় হয় তবে হাসপাতালে রেখে চিকিৎসা করাই ভালো। আর যদি প্রতিরোধের বিষয় আসে তবে কিছু ঘরোয়া দাওয়াই রয়েছে যেগুলো রোগটিকে প্রতিরোধে সাহায্য করবে। এর মধ্যে একটি চমৎকার খাবার হলো রসুন।

ফুসফুসের ক্যানসার খুব ভয়াবহ হয়ে ওঠে যখন এটি শেষ পর্যায়ে চলে আসে। যখন ক্যানসার তৈরিকারী টিউমারটি ফুসফুসের বাইরেও ছড়িয়ে যায়। এ রকম অবস্থায় রোগটি খুব মারাত্মক হয়ে পড়ে। গবেষণায় বলা হয় ফুসফুসের ক্যানসারের প্রধান কারণ ধূমপান।

তবে ধূমপায়ী না হলেও কিছু কিছু ক্ষেত্রে ফুসফুসের ক্যানসার হওয়ার আশঙ্কা থাকে। তাই ফুসফুসের ক্যানসার প্রতিরোধে স্বাস্থ্যকর জীবন যাপন করা জরুরি।

রসুন শরীরের জন্য উপকারী। কেননা এটি ক্যানসার কোষকে ছড়িয়ে দিতে বাধা দেয়। কীভাবে এটি কাজ করে?- এই বিষয়ে জানিয়েছে জীবনযাত্রা বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই।

বিশেষজ্ঞরা বলেন, ‘ফুসফুসের ক্যানসার প্রতিরোধে আপনাকে তাজা বা সতেজ রসুন খেতে হবে। রসুনের রস ফুসফুসের ক্যানসার সৃষ্টিকারী কোষকে মেরে ফেলতে সাহায্য করে।’

তবে এটি শুধু তাদের জন্য বলা হচ্ছে, যারা ধূমপায়ী, যাদের পরিবারে ফুসফুস ক্যানসারের ইতিহাস আছে।

বিশেষজ্ঞরা আরো বলেন, ‘যেসব লোক তাজা রসুন সপ্তাহে অন্তত দুদিন খান তাদের ৪৪ ভাগ ফুসফুসের ক্যানসার হওয়ার আশঙ্কা কমে যায়। আর ধূমপায়ীদের ক্ষেত্রে ৩০ শতাংশ ঝুঁকি কমে যায়।’

তবে রসুন ফ্রিজে রেখে খেলে একই রকম কার্যকরী হবে কি না সে ব্যাপারে গবেষণায় কিছু বলা হয়নি।

কখন রসুন খাবেন? খালি পেটে রসুন খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। সকালে বা রাতে ঘুমের আগে রাতের খাবারের এক ঘণ্টা পর রসুনের কোয়া খেতে হবে।

রসুনের আরো গুণ রয়েছে, যেমন এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে, দেহের ক্ষতিকর কোলেস্টেরল কমায়, রসুন স্মৃতিভ্রম বা ভুলে যাওয়া রোধ করতে সাহায্য করে।

তাই বিশেষজ্ঞদের পরামর্শ, এসব গুণ পেতে ও ফুসফুসের ক্যানসার প্রতিরোধে রসুন খেতে পারেন নিয়মিত।


এ ক্যটাগরির আরো খবর..