× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক সাপাহারে জাতীয় পুষ্টি সপ্তাহ’র উদ্বোধন অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি যুক্তরাজ্যে বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার বৃত্তির সুযোগ বাড়ানোর আহ্বান শিক্ষা মন্ত্রীর বাস ভাড়া বাড়লো সরকার; প্রতি কিলোমিটারে বাড়লো ১১ পয়সা ইরানের জনগণের জন্য জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী দিল বাংলাদেশ থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ নারী কাবাডি দলের জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বর্তমান হাম পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশিদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ – কমিশনার প্রণয় কুমার ভার্মা বেনাপোলে মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার; এলাকায় চাঞ্চল্য

যুক্তরাষ্ট্রে প্রলয়ঙ্করী ঝড়ের আঘাত

admin
হালনাগাদ: শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৭

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে শুক্রবার কয়েক বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঝড় আঘাত হেনেছে। এতে কয়েকশ বাসিন্দা তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে। এছাড়াও ঝড়ের কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং ফ্লাইট বিলম্বিত ও বাতিল করা হয়েছে।

লস অ্যাঞ্জেলেসের দমকল বিভাগের কর্মকর্তারা জানান, ঝড়ের সময় একটি গাছ উপড়ে বৈদু্যুতিক তারের ওপর পড়লে এক ব্যক্তি বিদ্যুতায়িত হয়ে মারা যায়। লস অ্যাঞ্জেলেস রিভারের কাছে কয়েকজন লোক আটকা পড়ে। তাদেরকে নৌকায় করে উদ্ধার করা হয়। খবর বার্তা সংস্থা এএফপি’র।

ঝড়ে প্রায় দেড়শ বৈদ্যুতিক তার ছিঁড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এতে নগরীর অনেক মানুষের বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, ঝড়ের কারণে ৬৪টি ফ্লাইট বাতিল ও ২৬৯টি ফ্লাইট বিলম্বিত হয়েছে।

এদিকে অঙ্গরাজ্যটির অনেক এলাকায় আকস্মিক বন্যার সতর্ক বার্তা জারি করা হয়েছে। এখানে পাঁচ বছর ধরে টানা খরা চলছিল। চলতি শীত মৌসুমে রাজ্যটিতে বেশ কয়েকটি ঝড় আঘাত হেনেছে।

সর্বশেষ ঝড়ের প্রভাবে প্রবল ঝড়ো হাওয়ার পাশাপাশি মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে। মূলত ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলেই এতে ক্ষয়ক্ষতি বেশী হয়েছে। তবে অঙ্গরাজ্যটির মধ্যাঞ্চল থেকে সান ফ্রান্সিসকো বে এরিয়া পর্যন্তও বৃষ্টিপাত হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

ভূমিধসের আশঙ্কায় শুক্রবার লস অ্যাঞ্জেলেসের পূর্বে অবস্থিত সান গ্যাব্রিয়েল মাউন্টেইনসের পাদদেশের দুয়ার্তে নগরীর বাসিন্দাদের অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়াও লস অ্যাঞ্জেলেসের দক্ষিণে অবস্থিত ক্যামারিল্লো স্প্রিংসের কিছু বাসিন্দাদের ওপর অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

শনিবার পর্যন্ত এই বৈরী আবহাওয়া অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..