× Banner
সর্বশেষ
ওড়িশায় ভারতের বৃহত্তম আন্ডারগ্রাউন্ড তেল ভাণ্ডার, জ্বালানি নিরাপত্তায় বড় পদক্ষেপ হজ ফ্লাইটের উদ্বোধন আজ, আগামীকাল থেকে শুরু হচ্ছে পবিত্র হজযাত্রা ইজরায়েল-লেবানন সংঘাতে ১০ দিনের যুদ্ধবিরতি, শান্তি আলোচনার নতুন আশা আজ শুক্রবার (১৭ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৭ এপ্রিল শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জিডিপি বনাম মাথাপিছু আয়: ভারতের অর্থনীতি নিয়ে নতুন করে বিতর্ক স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাজ্যে অগ্নিকাণ্ডে চার শিশু নিহত

admin
হালনাগাদ: বুধবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৯

যুক্তরাজ্যের স্ট্যাফোর্ড শহরের একটি বাড়িতে আগুন লেগে চার শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবারের ওই ঘটনায় দুজন প্রাপ্তবয়স্কসহ এক দুধের শিশু আহত হয়েছে।

প্রতিবেশিরা জানিয়েছেন, ওই বাড়িতে আগুন লাগার পর তারা চিৎকার শুনতে পান।

স্ট্যাফোর্ডশায়ারের পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ডে নিহত শিশুদের বয়স তিন থেকে আট বছরের মধ্যে।

ওই অগ্নিকাণ্ডে আহত শিশু ও দুই প্রাপ্তবয়স্ক ব্যক্তি এখন হাসপাতালে ভর্তি আছেন। তবে তাদের আঘাত প্রাণঘাতী নয়।

নিহতদের শিশুরা হচ্ছে রাইলি হল্ট (৮), কিগান ইউনিট (৬), টিলি রোজ ইউনিট (৪) ও ওলি ইউনিট (৩)।

দুর্ঘটনায় আহতরা হচ্ছে-নিহত শিশুদের দুই বছর বয়সী ভাই জ্যাক, জ্যাকের মা নাটালি ইউনিট (২৪) ও তার পার্টনার ক্রিস মোলটন (২৮)।

স্ট্যাফোর্ড পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, স্থানীয় সময় রাত পৌনে ৩টার দিকে শহরের একটি বাড়িতে আগুন লেগেছে বলে তারা খবর পায়। ঘটনাস্থলে দমকল বাহিনী দ্রুত উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।

পুলিশের ওই মুখপাত্র আরও বলেন, বাড়িটিতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। কিন্তু এটা খুব বড় দুঃখের সংবাদ যে, আমরা বাড়ি থেকে চারটি শিশুর অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করেছি। এছাড়া আরও দুজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি ও এক শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক নয়।


এ ক্যটাগরির আরো খবর..