× Banner
সর্বশেষ
আইন অমান্য করে রাজনীতি করার সুযোগ নেই – প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান সিলেটে মেগা প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাণিসম্পদ অধিদপ্তর সম্পর্কিত ভুয়া অনুমতিপত্র বিষয়ে সতর্কীকরণ-মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের BD Intervention 2026 সম্মেলন উদ্বোধন বাংলাদেশে হৃদরোগ চিকিৎসায় নতুন যুগের সূচনা কোটালীপাড়ায় ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন মধুখালীতে শ্রমিক দলের আয়োজনে মহান মে দিবস পালিত সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গে ‘অনুপ্রবেশ’ ইস্যু: রাজনৈতিক উত্তাপ, কূটনৈতিক শঙ্কা ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে সুখী ও উন্নত দেশ গড়ে তোলার আহ্বান এলজিআরডি মন্ত্রীর সিলেটে প্রধানমন্ত্রীর একদিনের সফর, উন্নয়ন কার্যক্রমে ব্যস্ত দিন

পিআইডি

যারা মানুষের কল্যাণে কাজ করেন তারই মহৎ -পার্বত্য প্রতিমন্ত্রী

Dutta
হালনাগাদ: শুক্রবার, ৩১ মে, ২০২৪
যারা মানুষের কল্যাণে কাজ

মানুষের মধ্যে যারা অনিত্য শরীর ধারণ করে নিত্য জীবন উপভোগ করে করেছেন এবং মানুষের মধ্যে যারা মানুষের কল্যাণে কাজ করেন তারাই প্রকৃত মহৎ। অনাথালয় হলো যেখানে অসহায় বা দীন-দুঃখীদের লালন পালন করা হয়। অনাথালয়ে অনাথদের আশ্রয় দান একটি মহৎ কাজ। বলেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

আজ বিকেলে খাগড়াছড়ি জেলাসদরের কমলছড়ি গ্রামে ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত ‘পার্বত্য বৌদ্ধ মিশন (পিবিএম) অনাথালয়’ পুনরায় চালুর লক্ষ্যে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি এসব কথা বলেন।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি আরও বলেন, জ্ঞানদীপ্ত, বুদ্ধিদীপ্ত মানুষের উপস্থিতিতে আজ পার্বত্য বৌদ্ধ মিশন (পিবিএম) অনাথালয় পুনরায় চালুকরণ হলো।

প্রতিমন্ত্রী বলেন, আমরা মানুষ। মানুষের অনিত্য জীবনের মধ্যে যারা নিত্য জীবন ধারণ করেছেন তারাই মহৎ ও মহান। মহান ও মহৎ মানুষ পৃথিবীতে এসেছেন আবার চলেও গেছেন। তারা মানুষের কল্যাণে কাজ করে গেছেন। ভগবান শ্রীকৃষ্ণ, নবী করীম (সঃ), যীশুখ্রিষ্ট, গৌতম বুদ্ধ এরা ছিলেন মানুষরূপী দেবতা।

প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি আরও বলেন, জীবনে বৃহত্তর স্বার্থে ঐক্যের প্রয়োজন রয়েছে। ক্ষুদ্র স্বার্থের জন্য অনৈক্য দূর করে সকলকে একে-অপরের কাছে আসতে হবে। বৃহত্তর ও দূরদর্শী চিন্তা ছিলো বলেই সত্তরের দশকে শ্রদ্ধেয় জ্ঞানশ্রী ভান্তে দীঘিনালায় পার্বত্য চট্টল অনাথাশ্রম এবং আশির দশকে খাগড়াছড়ির কমলছড়ি শ্রদ্ধেয় সুমনালংকার ভান্তে পিবিএম’র মতো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। এইসব মহীয়সী মানুষদের সৃষ্টিকে লালন এবং এগিয়ে নেয়ার দায়িত্ব সবাই মিলেই পালন করতে হবে।

প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, আওয়ামীলীগ সরকার দেশের মানুষের কথা ভাবে, দেশের শান্তির কথা ভাবে বলেই পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক সংঘাত বহুলাংশে বন্ধ হয়েছে।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পার্বত্য চট্টগ্রামের মানুষের মনে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের  স্রোতধারা বহমান রয়েছে। আগামিতেও এ ধারা অব্যাহত থাকবে। আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত ও স্মার্ট বাংলাদেশে পরিণত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

খাগড়াছড়ি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর বোধিসত্ত্ব দেওয়ানের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (সিনিয়র সচিব পদ-মর্যাদা) সুদত্ত চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান (সচিব পদ-মর্যাদা) সুপ্রদীপ চাকমা, মং সার্কেল চীফ সাচিংপ্রু চৌধুরী, খাগড়াছড়ি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ-প্রফেসর ড, সুধীন কুমার চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চাইথোঅং মারমা, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ’র কেন্দ্রীয় সভাপতি সুশীল জীবন ত্রিপুরা, অবসরপ্রাপ্ত মেজর ডা, অজয় চাকমা এবং খাগড়াপুর মহিলা কল্যাণ সংস্থা’র চেয়ারপারসন শেফালিকা ত্রিপুরা। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও আয়োজক কমিটির আহ্বায়ক শুভমঙ্গল চাকমা সুদর্শী স্বাগত বক্তব্য রাখেন। সভায় রাঙামাটি মোনঘর শিক্ষা কমপ্লেক্স’র নির্বাহী পরিচালক অশোক চাকমা ও খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ত্রিনা চাকমা, পিবিএম অনাথালয় ও শিক্ষা কমপ্লেক্স-এর প্রতিষ্ঠাতা প্রধান সুমনালংকার মহাথেরো’র অনুস্থতাজনিত কারণে তাঁর লিখিত বক্তব্য পাঠ করে শোনান, পিবিএম অনাথালয় পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রিপন চাকমা। সভায় বিভিন্ন শ্রেণি পেশার লোক উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..