× Banner
সর্বশেষ
ভারতের ‘এক্সারসাইজ প্রগতি’-তে অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনী বিশ্ববাজারের সঙ্গে সমন্বয়: দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি আজ ১৯ এপ্রিল রবিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ এপ্রিল রবিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু

সিটি নির্বাচনে রাজধানীতে ১৮ ঘন্টা যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২০

পহেলা ফেব্রুয়ারি ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের কারণে আগামী ৩১ জানুয়ারি দিনগত রাত ১২টার পর থেকে ১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৮ ঘন্টা যানবাহন চলাচলের উপর নিয়ন্ত্রণ আরোপ করা হবে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সোমবার (২৭ জানুয়ারি) এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

সড়ক পরিবহন ও সেতু বিভাগের সহকারী সচিব জসিম উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচনের আগের রাত ১২টা থেকে নির্বাচনের দিন সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীতে অটোরিকশা, ট্যাক্সি ক্যাব, মাইক্রোবাস, এসইউভি, পিকআপ, বাস, ট্রাক ও অন্যান্য মোটরচালিত যানবাহন চলাচল বন্ধ থাকবে।

এছাড়া বিজ্ঞপ্তিতে ৩০ জানুয়ারি মধ্যরাত থেকে ২ ফেব্রুয়ারি ভোর ছয়টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে, রিটার্নিং কর্মকর্তাদের অনুমোদন নিয়ে প্রার্থী, তাদের এজেন্ট, স্থানীয় ও বিদেশি পর্যবেক্ষকরা এই নিষেধাজ্ঞার বাইরে থাকতে পারবেন।

অ্যাম্বুলেন্স, নির্বাচন কর্মকর্তা, আইন প্রয়োগকারী সংস্থা, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস ও টেলিকম প্রভৃতি সেবাদানকারী প্রতিষ্ঠানের যানবাহন এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..