× Banner
সর্বশেষ
বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে আগামীকাল ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম -স্বাস্থ্যমন্ত্রী সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ দেশের সর্বোচ্চ ১৩০ ফুট ফ্ল্যাগস্ট্যান্ড বা সুউচ্চ মাস্তুল, বেনাপোল সীমান্তে উড়বে গৌরবের পতাকা সিক্সথ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করবে -আইসিটি মন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক নীতি প্রচলিত আধা-সমাজতান্ত্রিক নীতির মিশ্রণ বিনিয়োগ পরিবেশ নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

যশোর শিক্ষাবোর্ডে পা- দিয়ে লিখে জিপিএ-৫ পেয়েছে তামান্না

Kishori
হালনাগাদ: সোমবার, ৬ মে, ২০১৯

যশোর অফিসঃ জেলার ঝিকরগাছা উপজেলা বাঁকড়া জে.কে. মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়া দুই হাত এক পা বিহীন তামান্না আক্তার নূরা জিপিএ-৫ পেয়েছে। পা দিয়ে লিখে এই অবিস্মরনীয় সাফল্য অর্জন করেছে মেয়েটি। তার এই সাফল্যে এলাকায় মানুষের মধ্যে আনন্দ অনুভূতির সৃষ্টি হয়েছে। সবাই তার প্রশংসায় পঞ্চমুখ। তামান্না এইচএসসিতে ভাল কলেজে ভর্তি হয়ে আরো বড় হতে চাই।

জন্মের সময় দুই হাত ও এক পা ছাড়াই পৃথিবীতে আসে যশোরের তামান্না আক্তার নূরা। লেখার অক্ষমতা তাকে পড়ালেখা থেকে থামাতে পারেনি একচুলও।

এই রকম এক প্রতিবন্ধকতা সত্ত্বেও সাফল্যের সাথে একাডেমীক জীবনের ১০ টি বছর পার করে এসএসসিতে এ প্লাস পাওয়ার গৌরব অর্জন করেছে। প্রবল মনোবলই তাকে এই পর্যন্ত আসতে সাহায্য করেছে।

সহপাঠীদের মত সে হেঁটে স্কুলে যেতে পারেনি।হাত দিয়ে কলম ধরে লিখতেও পারেনি। হুইল চেয়ারে পিতা-মাতা অথবা কোন সহপাঠির সহযোগিতায় যেতে হয়েছে পরীক্ষার হলে। এই রকম দারুণ প্রতিকুল অবস্থার সাথে যুদ্ধ করে একটি মাত্র পায়ের আঙ্গুলের সাহায্যে লিখে পরীক্ষায় কৃতিত্বের সাথে জিপিএ-৫ পেয়ে আলোচিত তামান্না নূরা। তার এই সফলতায় দারুন খুশি তার পিতা-মাতা, শিক্ষক ও সহপাঠি বন্ধুরা।

তামান্না যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউপির সদস্য আলিপুর গ্রামের রওশন আলী ও খাদিজা পারভিন শিল্পীর কন্যা। তার রোল নং-১২২৪২৫, রেজিষ্ট্রিশন নং-১৬১৩৭৪৪৭৭৬।


এ ক্যটাগরির আরো খবর..