× Banner
সর্বশেষ
দেশের সর্বোচ্চ ১৩০ ফুট ফ্ল্যাগস্ট্যান্ড বা সুউচ্চ মাস্তুল, বেনাপোল সীমান্তে উড়বে গৌরবের পতাকা সিক্সথ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করবে -আইসিটি মন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক নীতি প্রচলিত আধা-সমাজতান্ত্রিক নীতির মিশ্রণ বিনিয়োগ পরিবেশ নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী

যশোর শিক্ষাবোর্ডে তিন বিভাগেই এগিয়ে মেয়েরা

Kishori
হালনাগাদ: সোমবার, ৬ মে, ২০১৯

যশোর অফিস:   যশোর শিক্ষা বোর্ডে এসএসসির ফলাফলে বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক তিন বিভাগেই ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা। সোমবার দুপুরে প্রকাশিত ফলাফলে যশোর বোর্ডেও এই চিত্র উঠে এসেছে।

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মাধব চন্দ্র রুদ্ধ জানান, এ বছর যশোর বোর্ডে মোট ১ লাখ ৮২ হাজার ৩১০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৬৫ হাজার ৬৮৮ জন। পাসের হার ৯০ দশমিক ৮৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৯৪৮ জন।

সূত্র মতে, প্রতিবছরের মতো এবারও যশোর বোর্ডে অন্য বিভাগের তুলনায় তাক লাগানো ফলাফল করেছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এই বিভাগ থেকে ২৩ হাজার ৭৪৬ জন ছাত্র ও ১৮ হাজার ৮৭০ জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে। ছেলেদের পাসের হার ৯৬ দশমিক ৫১ ভাগ এবং মেয়েদের পাসের হার ৯৭ দশমিক ২০ ভাগ। অবশ্য জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে এগিয়ে আছে ছেলেরা। ছেলে ৪ হাজার ৭৮৬ এবং মেয়ে ৪ হাজার ৪১১ জন জিপিএ-৫ পেয়েছে।

ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১৯ হাজার ৯১ জন ছাত্র ও ১৪ হাজার ২৪৮ জন ছাত্রী পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে ছাত্র ৯২ দশমিক ৩৭ ভাগ ও ছাত্রী ৯৪ দশমিক ৮৯ ভাগ পাস করেছে। এই বিভাগ থেকে এবছর জিপিএ-৫ পেয়েছে ১১৩ ছাত্র ও ২২০ জন ছাত্রী।

এছাড়া মানবিক বিভাগ থেকে ৪৮ হাজার ৩৫০ ছাত্র ও ৫৮ হাজার ৫ জন ছাত্রী পরীক্ষা দেয়। এরমধ্যে ছাত্র ৮৪ দশমিক ৯৭ ভাগ ও ছাত্রী ৮৯ দশমিক ৯৭ ভাগ পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৬৪ ছাত্র ও ৩৫৪ জন ছাত্রী।

গত বছরের তুলনায় পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তি বেড়েছে। মন্ত্রণালয়ের সিদ্ধান্তে নির্বাচনী পরীক্ষায় অনুত্তীর্ণদের বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে না দেয়ায় এবার মেধাবী ছেলে মেয়েরা চূড়ান্ত পরীক্ষায় অংশ নেয়। এজন্য পাসের হার বেড়েছে। এজন্যও পরীক্ষায় ভালো রেজাল্ট হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..