× Banner
সর্বশেষ
কালীগঞ্জে একের পর এক গরুচুরি দিশেহারা খামারী ও কৃষক শিক্ষার্থীদের মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে – ডা. জাহেদুর রোগীর সঙ্গে চিকিৎসকের হাসিমুখে কথা বলাই অর্ধেক চিকিৎসা – স্বাস্থ্যমন্ত্রী শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় মধুখালীতে এমপি হেলেন জেরিন খানের সাথে সাংবাদিকদের মতবিনিময় মুক্তিযুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অবদান অবিস্মরণীয় – স্পিকার বিএনপির স্থায়ী কমিটির সভা চলছে নারী বিষয়ক ৯ম ওআইসি মিনিস্ট্রিয়াল সম্মেলনে যোগ দিতে সমাজকল্যাণ মন্ত্রীর ইসলামাবাদে আগমন মওদুদ হোসেন আলমগীর পাভেলকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী দেশে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

যশোরে স্বামী কর্তৃক গৃহবধূকে পিটিয়ে হত্যা

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১

যশোর প্রতিনিধি: যশোর শহরের চাঁচড়া তেঁতুলতলা এলাকায় আইরিন সুলতানা রিনি (৩৫) নামে গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই গৃহবধূর স্বামী পলাশ তাকে পিটিয়ে হত্যা করেছে বলে নিহতের স্বজনদের দাবি। নিহতের মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে।

অভিযুক্ত পলাশ হোসেন শহরের বেজপাড়া রানার অফিস এলাকার বাবলু ড্রাইভারের ছেলে। তারা স্বামী স্ত্রী তেঁতুলতলা। নিহতের বোন করিমন নেছা জানান, তার স্বামী পরিত্যক্ত বোন রিনি ৮ বছরের এক মেয়ে সন্তানকে নিয়ে একবছর আগে পলাশকে বিয়ে করে। বিয়ের পর থেকে পলাশ রিনিকে নির্যাতন করতো। নির্যাতনের ঘটনায় থানায় জিডিও করেন। পলাশ আজ রিনিকে মারপিটের পর শ্বাসরোধে হত্যা করে। রিনির শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে রিনিকে তারা হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে পলাশ পলাতক রয়েছে বলে জানান তিনি।

এদিকে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই রিনির মৃত্যু হয়েছে।
কোতোয়ালী থানার এসআই অহেদুজ্জামান বলেন, খবর পেয়ে তারা হাসপাতালে এসেছেন। নিহতের ময়নাতদন্ত শেষে এ বিষয়ে আইনানুগ ব্যবস্তা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..