× Banner
সর্বশেষ
নারী বিষয়ক ৯ম ওআইসি মিনিস্ট্রিয়াল সম্মেলনে যোগ দিতে সমাজকল্যাণ মন্ত্রীর ইসলামাবাদে আগমন মওদুদ হোসেন আলমগীর পাভেলকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী দেশে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি প্রত্যন্ত এলাকাতেও ত্রাণ পৌঁছাতে সব বাহিনী সমন্বিতভাবে কাজ করছে – জ্বালানি প্রতিমন্ত্রী হারানো ঐতিহ্য ও প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে কাজ করছে বর্তমান সরকার -প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী সেশনজট দূর ও সময়োপযোগী পাঠ্যক্রমে জোর দিচ্ছে সরকার – মিলন প্রধানমন্ত্রীর ব্যবহারে মুগ্ধ জুলাই যোদ্ধার মা অপরাধীরা শাস্তি পাবে, নিরপরাধ কেউ হয়রানির শিকার হবেন না – তথ্যমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক 

যশোরে তুচ্ছ ঘটনায় নারী খুন

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১
তুচ্ছ ঘটনায় নারী খুন

যশোর প্রতিনিধি: যশোরে তুচ্ছ ঘটনায় বেনু বেগম (৫০) নামে এক নারীকে মারপিট করে হত্যা করা হয়েছে। নিহতের ভাইপো সেলিম ও তার স্ত্রী আবেদা খাতুন এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ।

সোমবার (১১ জানুয়ারি) গভীর রাতে যশোর সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহত বেনু বেগম বালিয়া ভেকুটিয়া গ্রামের বাসারত হোসেনের স্ত্রী।
বেনু বেগমের ভাই আতিকুর রহমান আতিক জানান, তার বোনের পরিবারে সবসময় তুচ্ছ ঘটনা নিয়ে বিরোধ লেগে থাকতো। রোববার বিকেলে পারিবারিক কবরস্থানে টিসু পেপার ফেলা নিয়ে বেনু বেগমের সাথে সেলিমের স্ত্রী আবেদা খাতুনের কথাকাটাকাটি হয়। আবেদা একপর্যায়ে বেনুর মাথার চুল ধরে মারপিট ও ইট দিয়ে বুকের উপর আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হয়। পরে রাত সাড়ে ১১টার দিকে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক দেলোয়ার হোসেন খান জানান, হাসপাতালে আনার আগেই বেনু বেগমের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে মস্তিস্কে রক্তক্ষণ ও ঘাড়ে আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে কোতোয়ালী থানার ডিউটি অফিসার এসআই প্রণব কুমার বিশ্বাস বলেন, এখন পর্যন্ত এ ধরণের কোন তথ্য তারা জানেন না। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।


এ ক্যটাগরির আরো খবর..