× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

যশোরে ছোট ভাইয়ের হাসুয়ার কোপে বড় ভাই খুন

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০১৯

যশোর অফিস:  যশোরের মনিরামপুরে ছোট ভাইয়ের হাসুয়ার কোপে বড় ভাই খুন হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দেবিদাসপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বড় ভাই মকবুল হোসেন (৫৫) ও ছোট ভাই মাহফুজুর রহমান ওরফে মফু ওই গ্রামের মৃত. মকছেদ আলী গাজীর ছেলে।

নিহতের চাচাতো ভাই স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন জানান, কয়েক বছর ধরে জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ চলে আসছিলো। গত দশদিন ধরে এ বিরোধ আবার মাথা চাড়া দিয়ে উঠে। এরই জের ধরে ঘটনার দিন সকাল সাড়ে ৯ টার দিকে মাহফুজুর রহমান বাড়িতে গিয়ে আচমকা মকবুল হোসেনের বুকে হাসুয়া দিয়ে কোপ দেয়। এতে মকবুল হোসেন মাটিতে লুটিয়ে পড়লে স্বজনরা মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। জরুরী বিভাগের চিকিৎসক ডা. অনুপ কুমার বসু জানান, হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়। বুকের বামপাশে গভীর ক্ষতের কারনে হার্ট ক্ষতিগ্রস্থ হওয়ায় তার (মকবুল) মৃত্যু হয়েছে।

খবর পেয়ে মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম ঘটনাস্থলে যান। তবে ভাইকে আটক করতে পারেনি পুলিশ। ওসি জানান, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। লাশ ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..