× Banner
সর্বশেষ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি সরকারের দুই মাস পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন প্রথম ধাপে শেষ হলো ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার উপকূলে লবণাক্ততা ও দূষণ বড় চ্যালেঞ্জ – পরিবেশ প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করা হবে না – শিক্ষামন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উলাশী জিয়া খাল পুনঃখনন স্থান পরিদর্শন

যশোরে অগ্নিদগ্ধে অন্তঃসত্ত্বা নারী নিহতের ঘটনায় মামলা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০
অন্তঃসত্ত্বা পুতুল রানী দাস

যশোর প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় অগ্নিদগ্ধ হয়ে অন্তঃসত্ত্বা পুতুল রানী দাসের মৃত্যুর ঘটনায় তার স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগে মামলা হয়েছে। নিহত মা পুষ্পরানী বাদী হয়ে এ মামলা করেছেন।

এদিকে আজ ৫নভেম্বর সকালে যশোর জেনারেল হাসপাতালে নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। নিহতের স্বজনরা এ ঘটনায় অভিযুক্ত প্রদীপের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আসামি প্রদীপ কাউরিয়া ঋষিপাড়ার কিশোর দাসের ছেলে। প্রতিবেশির টিউবয়েলে যাওয়া নিয়ে যশোরের ঝিকরগাছা উপজেলার কাউরিয়া ঋষিপাড়ার চার মাসের অন্তঃসত্ত্বা পুতুল রানী দাসের সাথে তার স্বামীর মঙ্গলবার রাতে ঝগড়া হয়। একপর্যায়ে স্বামীকে ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন ওই নারী এবং পরের দিন চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। স্বজনদের অভিযোগ ঘটনার সময় তার স্বামী তাকে বাঁচানোর চেষ্টা করেনি।

যে কারণে নিহতের মা আজ বাদী হয়ে ঝিকরগাছা থানায় হত্যার অভিযোগে এজাহার করেছেন। মামলায় উল্লেখ করা হয়েছে দীর্ঘদিন ধরে চলে আসা পারিবারিক সহিংসতার জের ধরে পরিকল্পিতভাবে পুতুলকে হত্যা করেছে তার স্বামী প্রদীপ। পুলিশ বলছে, তারা অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করেছেন এবং তা খতিয়ে দেখা হচ্ছে। যাতে এ ঘটনায় যৌক্তিক বিচার হয়।

এদিকে আজ সকালে যশোর জেনারেল হাসপাতালে নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। যশোর জেনারেল হাসপাতালে মরদেহ নিতে আসা পুতুল রানীর ঠাকুর দা (দাদা) মাধব দাস বলেন, প্রদীপ দীর্ঘদিন ধরে তার পুতনিকে নির্যাতন করে আসছিল। অনেকবার শালিস করা হলেও কোন ফল হয়নি। প্রতিদিন রাতে বাড়ি ফিরে পুতুলকে মারপিট করতে। এবারতো ওকে জ¦ালিয়ে মেরে ফেলল। আমি ওর ফাঁসি চাই।


এ ক্যটাগরির আরো খবর..