× Banner
সর্বশেষ

যশোরের সাংবাদিক মাফুজকে বিশেষ সম্মাননা প্রদান

admin
হালনাগাদ: শুক্রবার, ১২ মে, ২০১৭

যশোর অফিস: যশোরের সাংবাদিক আব্দুল্লাহ আল মাফুজকে বিশেষ সম্মাননা দেয়া হয়েছে। সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি তার হাতে এসম্মাননা তুলে দেন।

বেসরকারি একটি সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার বিকেল ৪টায় ঢাকার সেগুন বাগিচার বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে এ উপলক্ষে বিশেষ  অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংস্কৃতি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব আমিনুল ইসলাম,বেসরকারী বিমান পরিবহন ও পর্যাটন মন্ত্রনালয়ের মন্ত্রীর একান্ত সচিব এটিএম নাসির মিয়া,ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের সহযোগি অধ্যাপক ড. একেএম লুৎফুর কবির, বাংলাদেশ চেম্বার অব কর্মাসের সাবেক সহ-সভাপতি কৃষিবিদ শোয়েব চৌধুরী।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পিইএইচডি ফাউডেশনের চেয়ারম্যান আব্দুল মান্নান মৃধা। অনুষ্টান সাংবাদিকতার উপর বিশেষ আবদান রাখায় যশোরের আব্দুল্লাহ আল মাফুজের হাতে বিশেষ সম্মাননা তুলে দেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি।


এ ক্যটাগরির আরো খবর..