স্টাফ রিপোর্টার বেনাপোলঃ যশোরের শার্শা উপজেলায় আগ্নেয় অস্ত্রসহ জসিম গাজী (৩২) নামে এক মাদক ব্যবসায়ী পুলিশের হাতে আটক হয়েছে। সে শার্শা ট্যাংরাইল গ্রামের বদিয়ার গাজীর ছেলে ।
বুধবার রাত ৮টার দিকে ট্যাংরাইল বাগাডাঙ্গা মাকড়ার বিল চৌরাস্তার মোড়ে অভিযান চালিয়ে তাকে আটক করে শার্শা থানার পুলিশ । পরে তার দেহে তল্লাশী চালিয়ে একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়। সে এলাকার চিহিন্ত মাদক ব্যবসায়ী বলে জানান পুলিশ। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিয়ুর রহমান বলেন, গোপন সংবাদের মাধ্য জানা যায় মাদক ব্যবসায়ী জসিম গাজী অস্ত্রসহ মাকড়ার বিল চার রাস্তার মোড়ে অবস্থান করছে।
এসময়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করেন। পরে তার দেহে তল্লাশী চালিয়ে একটি বিদেশী পিস্তল উদ্ধার করে। তার বিরুদ্ধে শার্শা থানাসহ বিভিন্ন থানায় মাদকের মামলা রয়েছে । আটককৃতের নামে অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতে হস্তন্তর করা হবে বলে তিনি জানান।