× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

ময়মনসিংহে ধর্ষণের পর ব্লেড দিয়ে তরুণীর শরীর ক্ষতবিক্ষত করলো যুবক

admin
হালনাগাদ: রবিবার, ১৭ ডিসেম্বর, ২০১৭

ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক তরুণীকে ধষর্ণের পর বর্বর নির্যাতনের অভিযোগ উঠেছে বখাটের বিরুদ্ধে। গুরুতর অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বজনরা জানান, ঢাকায় একটি পোশাক কারখানায় কর্মরত মেয়েটি গত বৃহস্পতিবার ছুটিতে বাড়িতে যায়। তাকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিলো স্থানীয় বখাটে সোহাগ। শুক্রবার ভোরে মেয়েটি বাড়ি থেকে বের হলে, উঠিয়ে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের পর শরীরের বিভিন্ন স্থান ব্লেড দিয়ে ক্ষতবিক্ষত করে পালিয়ে যায় অভিযুক্ত বখাটে।

মেয়েটির চিৎকার শুনে এলাকাবাসী মেয়েটিকে উদ্ধার করে প্রথমে ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত বখাটে সোহাগ। এঘটনায় ঈশ্বরগঞ্জ থানায় মামলা করেছে ভুক্তভোগী পরিবার।


এ ক্যটাগরির আরো খবর..