× Banner
সর্বশেষ
সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু

ডেস্ক

মৎস্য রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন হয়েছে -স্পিকার

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
বৈদেশিক মুদ্রা অর্জন

আজ মৎস্য লাভবান খাতে পরিণত হয়েছে। জাতীয় অর্থনীতিতে মৎস্য খাতের অবদান বিবেচনায় এনে দেশের মৎস্য সম্পদের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ ও কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এতে একদিকে উন্মোচিত হয়েছে নতুন কর্মক্ষেত্র, হ্রাস পাচ্ছে বেকারত্ব। অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে, পুষ্টি চাহিদা পূরণ হচ্ছে। রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন হয়েছে। বলেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

মঙ্গলবার (২৫ জুলাই) দুপুর ১২টার দিকে রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ-২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মৎস্যখাতের উন্নতি ও সমৃদ্ধি এমনি এমনি হয়নি, পরিকল্পিত পদক্ষেপের জন্যই হয়েছে। সরকারের নীতি সহায়তাসহ নানান ধরনের উদ্যোগের কারণে মৎস্যখাতে নীরব বিপ্লব হচ্ছে।

শিরীন শারমিন চৌধুরী বলেন, ১৯৭২ সালে মৎস্য খাতে দূরদর্শিতার পরিচয় দেন বঙ্গবন্ধু। তিনি মৎস্যখাতের উন্নয়নে ১৯৭৩ সালে গণভবনে মাছের পোনা অবমুক্ত করে সামাজিক আন্দোলনের প্রবর্তন করেন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৎস্যচাষি, জেলেদের উন্নয়নে কাজ করেছেন। বদ্ধ ও উন্মুক্ত জলাশয়ে মৎস্য চাষ, নদী ও সমুদ্রে মাছের অভয়াশ্রম ঘোষণা ও বাস্তবায়নের সঙ্গে সঙ্গে নানান ধরনের নীতি সহায়তা দিয়েছেন।

 মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ।


এ ক্যটাগরির আরো খবর..