× Banner
সর্বশেষ
ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ

মোরশেদ হিমাদ্রী হিমুর তৃতীয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘একটি খুনের বিবরণ’

admin
হালনাগাদ: শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
মোরশেদ হিমাদ্রী হিমুর তৃতীয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘একটি খুনের বিবরণ’

পিক্টোরাইম পিকচার্স এর ব্যানারে সম্প্রতি চিত্র ধারন শেষ হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘একটি খুনের বিবরণ’ এর। কবি ও সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরীর গল্পে এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নির্মাতা মোরশেদ হিমাদ্রী হিমু। এটি এ নির্মাতার তৃতীয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। থ্রিলারধর্মী এ চলচ্চিত্রের বর্তমানে পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। আগামী ফেব্রুয়ারিতে এটি প্রদর্শনীর জন্য রিলিজ হবে।

চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষন, সাবরিন আজাদ, শাহিনূর সরোয়ার, রফিউল কাদের রুবেল, সুনিল ধর, চৌধুরী শহিদুল করিম নিন্টু, বিটু ভৌমিক, নাদিরা সুলতানা হেলেন, অনির্বাণ ভট্টাচার্য্য, বিপ্লব ভট্টাচার্য, প্রাঙ্গন শুভ, শুভময়, দীপা চৌধুরী, বৃষ্টি বড়ুয়া, মুরাদ হাসান, জয় কুমার, রাকিব, রাব্বি প্রমূখ।

রফিকুল আনোয়ার রাসেলের প্রযোজনায় ‘একটি খুনের বিবরণ’ এর চিত্র গ্রহণে রয়েছেন অম্লান বড়ুয়া, সংগীত পরিচালনায় বিপ্লব বড়ুয়া, সম্পাদনায় মোরশেদ হিমাদ্রী হিমু, সহকারী সজীবুর রহমান, পোশাক পরিকল্পনায় সাদিয়া মেহজাবীন। এছাড়া প্রোডাকশন ও সেট নির্মাণে মুরাদ হাসান, সার্বিক ব্যবস্থাপনায় জোনায়েদ রসিদ, ডাবিং স্টুডিও কেএস ডিজিটাল ও সাউন্ড ইঞ্জিনিয়ার কনক রাজবার।

উল্লেখ্য, এর আগে নির্মাতা মোরশেদ হিমাদ্রী হিমু তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। এগুলো হল- ‘স্বপ্নের শিখরে হলুদ কোলাজ’, ‘তাড়া’ ও ‘২২ বছর পরে’।


এ ক্যটাগরির আরো খবর..