মৌলবাদী শক্তিকে পরাজিত করে বিজয় ছিনিয়ে অানতে হবে

বিশেষ প্রতিবেদকঃ  অাগামী ডিসেম্বরের নির্বাচনকে সামনে রেখে অামাদের শপথ নিতে হবে। মৌলবাদী শক্তিকে পরাজিত করে বিজয় ছিনিয়ে অানতে হবে। যারা ৭ মার্চ পালন করে না তারা স্বাধীনতা বিশ্বাস করে না। বললেন ক্ষমতাসীন অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ বুধবার ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ অাওয়ামী লীগ অায়োজিত জনসভায় সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, অাগামীতে সকল কর্মসূচি ছুটির দিনে পালন করা হবে।

তিনি বলেন, ঐতিহাসিক ৭ মার্চ দিনটি সকল বাঙালির সম্পদ। এই দিনটি পরিবর্তন করা যায় না। আমরা আমাদের অন্যান্য জনসভাগুলো ছুটির দিনে শুক্রবার ও শনিবার করেছি।

ঢাকাবাসীর উদ্দেশ্যে কাদের বলেন, ‘আপনাদের একটু কষ্ট হলেও মেনে নেয়ার অনুরোধ জানাই।’

জনসভা পরিচালনা করেছেন দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড হাছান মাহমুদ ও উপ-প্রচার সম্পাদক অামিনুল ইসলাম। দুপুর অাড়াইটায় পবিত্র কোরঅান তেলাওয়াত, গীতা, বাইবেল ও ত্রিপেটক পাঠের মাধ্যমে জনসভা শুরু হয়।

এর আগে জনসভা মঞ্চে সকাল থেকেই বঙ্গবন্ধুর ভাষণ, দেশাত্ববোধক গান বাজানো হয়। জনসভা শুরুর অাগে দলের এমপি মমতাজ গান পরিবেশন করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।