মেহের আমজাদ, মেহেরপুর (০৯-১২-১৭): মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও ছাত্রীদের সম্মাননা প্রদান করা হয়েছে। মেহেরপুর মধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজের উদ্যোগে শনিবার বেলা ২ টার প্রতিষ্ঠানের হলরুমে আলোচনা সভা শুরু হয়।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শামীম আরা হীরার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের সহকারি প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ মহাঃ আখতারুজ্জামান, সহকারি শিক্ষক মোখলেছুর রহমান।
এর আগে প্রধান অতিথি অধ্যাপক ফরহাদ হোসেন এমপি মেহেরপুর মধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজে পৌঁছালে প্রতিষ্ঠানের গার্ল গাইডস ও গার্লস ইন স্কাউটদল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন ও প্রতিষ্ঠানের শিক্ষিরা তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে প্রধান অতিথি বিদ্যালয়ের ৬ জন কৃতি ছাত্রীর হাতে পুরস্কার তুলে দেন।




