কালীগঞ্জে বাড়ির নলকূপের পানির গর্তে ডুবেই মারা গেলো শিশু

কালীগঞ্জে বাড়ির নলকূপের পানির গর্তে ডুবেই মারা গেলো শিশু

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥  ঝিনাইদহের কালীগঞ্জে পানিতে ডুবে নিরব দাস (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার সুন্দরপুর দূর্গাপুর ইউনিয়নের বেজপাড়া গ্রামের বিপ্লব দাস (কালুর ) ছেলে।

ওই গ্রামের বাসিন্দা বাবুল হোসেন জানান, বিপ্লব দাস (কালুর) বাড়ির এক পাশে নলকুপ স্থাপন করা হয়েছে। নালা কেটে একটু দুরেই পানি নিষ্কাষনের জন্য খোঁড়া হয়েছে অল্প গভীরের একটি গর্ত। যেখানে নলকূপের পানি গিয়ে ভরে থাকে। মঙ্গলবার বেলা ১২ টার দিকে শিশু নিরব বাড়ির সকলের চোখ ফাঁকি দিয়ে ওই গর্তের পানির মধ্যে পড়ে মারা যায়।

কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মুহাঃ মাহাফুজুর রহমান মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।