মেহেরপুর বাস্তহারা লীগের বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত

মেহের আমজাদ, মেহেরপুরঃ মেহেরপুর বাস্তহারা লীগের সদস্য বিদ্যুৎকে আটক ও জেলা বাস্তহারা লীগের সভাপতি ফিরোজ আলীসহ ১১ জনের বিরুদ্ধে মামলার প্রতিবাদে দ্বিতীয় দিনের মত শহরের সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা বাস্তহারা লীগ।

শনিবার বিকেল ৪ টার দিকে জেলা বাস্তাহারা লীগের সভাপতি ফিরোজ আলীর সভাপতিত্বে শহরের হোটেল বাজার ৩ রাস্তার মোড়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর-১ আসনের সাবেক এমপি আলহাজ জয়নাল আবেদীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোঃ গোলাম রসুল।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বাস্তহারা লীগের সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম রকি, কার্যকরি সভাপতি রাহুল হোসেন রাকা, সহ-সভাপতি আলমগীর হোসেন, যুগ্ম সম্পাদক আব্দুল মতিন, সদর থানা বাস্তহারা লীগের সভাপতি সোহেল আহম্মেদ, সাধারণ সম্পাদক এস.এম. রাসেল, পৌর বাস্তহারা লীগের সাধারণ সম্পাদক মোঃ মজিদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোঃ মতিউর রহমান মতিন, মেহেরপুর সদর থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক, জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক রিংকু মাহমুদ, গাংনী উপজেলা বাস্তহারা লীগের সভাপতি নুরুন্নবী, আমঝুপি ইউনিয়ন বাস্তহারা লীগের সভাপতি মোঃ রানা, সম্পাদক মইবুল হোসোন, পিরোজপুর ইউনিয়ন বাস্তহারা লীগের সভাপতি মোঃ সুমন প্রমুখ।

সমাবেশ শেষে জেলা বাস্তাহারা লীগের সভাপতি ফিরোজ আলীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।জেলা বাস্তাহারা লীগের সভাপতি ফিরোজ আলী বলেন, বিদ্যুৎ নামের বাস্তাহারা লীগের এক সদস্যকে বৃহস্পতিবার দুপুরে শহরের চক্রপাড়া জামে মসজিদ এলাকা থেকে সদর থানা পুলিশ আটক করে। এছাড়া জেলা বাস্তহারা লীগের ১১ জনকে আসামী করে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সমাবেশে বক্তবা বাস্তহারা লীগের সদস্য বিদ্যুৎকে আটকের প্রতিবাদ ও তার নিঃশর্ত মুক্তির দাবি করেন। এছাড়া বাস্তহারা লীগের নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী করেন।

এদিকে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, কতিপয় উশৃংখল যুবক বৃহস্পতিবার সকালে মেহেরপুর বীজ প্রত্যায়ন কেন্দ্রে গিয়ে শ্রমিকদের কাজে বাধা দেয় এবং কাজ শেষে তারা বাইরে গেলে তাদের মারধর করে। মেহেরপুর সদর উপজেলার টেংগারমাঠ কাজিপুরপাড়ার জিল্লুর রহমান বাদী হয়ে চাঁদাবাজীসহ কয়েকটি ধারায় জেলা বাস্তহারা লীগের সভাপতিসহ মোট ১১ জনকে আসামী করে মামলা করেছেন।

তিনি আরো জানান, ওই মামলায় আটক বিদ্যুতকে শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।