× Banner
সর্বশেষ
প্রকল্প বাস্তবায়নে সংস্কার ও জবাবদিহিতা জোরদার করবে সরকার – পরিকল্পনা প্রতিমন্ত্রী বাংলাদেশের অর্থনীতিতে জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ শিল্পের ভূমিকা গুরুত্বপূর্ণ – বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উপদ্রুত এলাকায়  আশ্রয় ও ত্রাণ কার্যক্রম বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কলেজের গার্ল গাইডস ও গার্ল ইন স্কাউটস’র মধ্যে কম্বল বিতরণ

admin
হালনাগাদ: রবিবার, ১৭ জানুয়ারী, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুরঃ কনকুর হাউজিং অ্যান্ড ডেভোলপার লিঃ এর উদ্যোগে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কলেজের গার্ল গাইডস ও গার্ল ইন স্কাউটস’র মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

গতকাল শনিবার বেলা ১২ টার সময় মেহেরপুরের পুলিশ সুপার হামিদুল আলম মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কলেজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই কম্বল বিতরণ করেন।

মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মহাঃ আখতারুজ্জামান’র সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনকুর হাউজিং অ্যান্ড ডেভোলপার লিঃ ম্যানেজিং ডাইরেক্টর মোঃ রমজান আলী। কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সহকারি প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, প্রভাষক আসকার আলী, মফিজুর রহমান, রফিকুল ইসলাম, কামরুজ্জামান, সহকারি শিক্ষক জাহাঙ্গীর আলম, আব্দুল ওহাব, এস.এম হাসানুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে ৭৫ জন গার্ল গাইডস ও গার্ল ইন স্কাউটস’র মধ্যে একটি করে কম্বল বিতরণ করা হয়েছে।

এর আগে প্রধান অতিথি ও বিশেষ অতিথি মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কলেজে পৌঁছালে গার্ল গাইডস ও গার্ল ইন স্কাউটস সদস্যরা তাদের গার্ড অব অনার প্রদান করেন। প্রধান অতিথি ও বিশেষ অতিথি গার্ড পরিদর্শন করেন।


এ ক্যটাগরির আরো খবর..