× Banner
সর্বশেষ
আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী দর্জি কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন বুনছেন বিধবা সায়রা খাতুন  নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স -সমাজকল্যাণ মন্ত্রী শার্শা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদকে অপসারণের দাবিতে মানববন্ধন

মেহেরপুর পৌর মেয়রকে পরিবেশক সমিতির সংবর্ধনা

admin
হালনাগাদ: শনিবার, ২২ জুলাই, ২০১৭

মেহের আমজাদ, মেহেরপুর (২১-০৭-১৭):  বাংলাদেশ পরিবেশক সমিতির দক্ষিণ-পশ্চিম ও উত্তর অঞ্চলের চেয়ারপারসন ও মেহেরপুর জেলার সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন পৌর মেয়র নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

গতকাল শুক্রবার সন্ধ্যা রাতে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা পরিবেশক সমিতি ওই সংবর্ধনা প্রদান করেন। জেলা পরিবেশক সমিতির সভাপতি হাসেম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল। প্রধান আলোচক ছিলেন মেহেরপুর-১ আসনের সাবেক এমপি জয়নাল আবেদীন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংবর্ধিত মেয়র মাহফুজুর রহমান রিটন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী, জেলা পরিবেশক সমিতির উপদেষ্টা আলী হোসেন, আজিজুর রহমান, গোলাম মোস্তফা। আবুল হাসনাত দিপুর সঞ্চলানায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিবেশক সমিতির সহ-সভাপতি আকবর বিশ্বাস, যুগ্ম সম্পাদক বদরুল আলম প্রমুখ। অনুষ্ঠানে সংবর্ধিত মেয়রকে পরিবেশক সমিতির পক্ষ থেকে ফুলের তোড়া, ক্রেষ্ট ও স্বর্ণখোচিত নৌকার কোটপিন দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সমিতির সাংগঠানিক সম্পাদক আব্দুর রাজ্জাক, অর্থ সম্পাদক কাকন, সদস্য সোমেল রানাসহ সদস্যরা উপস্থিত ছিলেন। পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..