× Banner
সর্বশেষ
আগৈলঝাড়ায় সাংবাদিক ও শিক্ষানবীশ আইনজীবীর ওপর হামলার অভিযোগ পানির উচ্চতা বৃদ্ধি, শনিবার খোলা হবে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট ভারতে প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চালু, উদ্বোধন করলেন মোদি বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত – স্বরাষ্ট্রমন্ত্রী বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার – অর্থমন্ত্রী নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনা প্রাণ হারালেন ভ্যানচালক নারী-শিশু নির্যাতন মামলায় বিচার ত্বরান্বিত, এক মাসে ১০ মামলার রায় হাইকোর্টের যশোরের শার্শা থানা পুলিশের অভিযান ১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক  ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা: পুনর্গঠনে ব্যয় হতে পারে ৩৭ বিলিয়ন ডলার ইরানের দক্ষিণাঞ্চলে নতুন হামলার দাবি, হরমোজগানে নিহত ৭

মেহেরপুর জেলা প্রশাসক শফিকুল ইসলামের বিদায় সংবর্ধনা প্রদান

admin
হালনাগাদ: শনিবার, ২৬ মার্চ, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর: মেহেরপুর জেলা প্রশাসক মোঃ শফিকুল ইসলামের বদলী উপলক্ষে মেহেরপুর পাবলিক লাইব্রেরি, মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি ও মেহেরপুর ক্লাবের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।

গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন, সন্ধ্যা সাড়ে ৭ টায় অ্যাড. পল্লব ভট্টাচার্য ও রাত ৮ টায় প্রভাষক নূরুল আহমেদের  সভাপতিত্বে ওইসব প্রতিষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন  বিদায়ী জেলা প্রশাসক মোঃ শফিকুল ইসলাম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা প্রশাসক পত্নী অ্যাড. লতিফা খানম চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খায়রুল হাসান, বিশিষ্ট ঠিকাদার ব্যবসায়ী ও জে.আর পরিবহনের মালিক জহুরুল ইসলাম, সরকারি কলেজের সহকারী অধ্যাপক হাসানুজ্জামান মালেক, ডা. আবু তাহের সিদ্দিকী, কে.এম ফজলুল করিম, অ্যাড. কাজি শহিদুল হক, মফিজুর রহমান মফিজ, ইসলাম আলী মাষ্টার (অবঃ), শামীম জাহাঙ্গীর সেন্টু, মাহবুব আলম মন্টু, শাফিনাজ আরা ইরানী, আবুল হাসনাত দিপু, অ্যাড. আব্দুল্লাহ আল মামুন রাসেল, মানিক হোসেন, অধ্যক্ষ জানে আলম প্রমুখ। এসব অনুষ্ঠানে বিদায়ী জেলা প্রশাসককে ফুলের তোড়া ও ক্রেষ্টসহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..