× Banner
সর্বশেষ
ঝিনাইদহে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে ২৬ লাখ টাকার চেক বিতরণ ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর বাণিজ্যমন্ত্রীর বর্তমান প্রেক্ষাপটে এলডিসি গ্র্যাজুয়েশনের দিকে বাংলাদেশের যাওয়ার সুযোগ নেই  -অর্থমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক জ্বালানি সাশ্রয়ে দোকানপাট শপিংমল নিয়ে নতুন সিদ্ধান্ত ‘ইস্টার সানডে’ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর সাথে চার্চের শীর্ষস্থানীয় নেতারা ৩ মে থেকে সারা দেশে হামের টিকা -স্বাস্থ্যমন্ত্রী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেল তীব্র ঝোড়ো হাওয়া-বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আজ রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সূচিতে চলবে অফিস

মেহেরপুর জেলা প্রশাসকের ব্র্যাকের কার্যক্রম পরিদর্শন

admin
হালনাগাদ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০১৫

মেহের আমজাদ, মেহেরপুরঃ গতকাল বৃহস্পতিবার মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের বিভিন্ন কার্যক্রম এবং সবজি বীজ উৎপাদন খামার পরিদর্শন করেন করেন জেলা প্রশাসক মোঃ শফিকুল ইসলাম। এ সময় তার সাথে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ খায়রুল হাসান, (রাজস্ব) হেমায়েত হোসেন, এনডিসি দেলোয়ার হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মঈনুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) শাহীনুজ্জামান, ব্র্যাক কর্মসূচির ব্যবস্থাপক (প্রগতি) মোঃ সাজ্জাদুজ্জামান, টীম লিডার (লোন রিভিউ ইউনিট) সৈয়দ হুমায়ুন কবীর, আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) মোঃ আবুল কালাম, (প্রগতি) অরুপ সাহা, (দ্বিতীয় শস্য বহুমূখী করণ প্রকল্প) মোঃ শাহীন আহম্মেদ,  ব্র্যাকের জেলা প্রতিনিধি মোঃ মোশারফ হোসেন।

কার্যক্রম পরিদর্শনকালে জেলা প্রশাসক  বলেন, ‘আর্থ সামাজিক উন্নয়নে নারীদের সম্পৃক্ততা বৃদ্ধি না পেলে দেশের উন্নয়ন সম্ভব নয়। ঋণ গ্রহণ করে নিজেদের পরিবার, সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখার পাশাপাশি নিজেদের আয়ের কিছু অংশ ভবিষ্যতের জন্য সঞ্চয় করার উপর গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক। নারীর প্রতি সহিংসতা রোধ, বাল্য বিয়ে বন্ধ, সমাজ থেকে যৌতুক প্রথা দূর করাসহ স্বাস্থ্য খাতে ব্র্যাকের কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..