× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

মেহেরপুরে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: রবিবার, ১৫ অক্টোবর, ২০১৭

মেহের আমজাদ, মেহেরপুর (১৫-১০-১৬)ঃ  জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০১৭ উপলক্ষে “পরিচ্ছন্ন হাত সুন্দর ভবিষ্যৎ” এই শ্লোগানে মেহেরপুরে র‌্যালী, আলোচনা সভা এবং হাত ধোয়ার আয়োজন করা হয়।

রবিবার সকাল সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে মেহেরপুর পৌরসভার সহযোগীতায় এ কর্মসূচীর আয়োজন করা হয়।

মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেনের নেতৃত্বে শহীদ ড. সামসুজ্জোহা পার্ক থেকে একটি র‌্যাালীর উদ্বোধন করা হয়। র‌্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যাালীতে বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরে সেখানে হাত ধোয়ার আয়োজন করা হয় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

এসময় সেখানে বক্তব্য দেন জেলা প্রশাসক পরিমল সিংহ, স্থানীয় সরকারের উপ-পরিচালক খায়রুল হাসান, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..