× Banner
সর্বশেষ
আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২

মেহেরপুরে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামের আহ্বান শীর্ষক কর্মশালা

admin
হালনাগাদ: রবিবার, ১৭ জুলাই, ২০১৬

মেহের আমজাদ,মেহেরপুরঃ সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামের আহ্বান শীর্ষক কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ইসলামী ফাউন্ডেশন-এর উদ্যোগে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খায়রুল হাসান’র সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ.খালেক,  ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক এ.কে.এম শাহিন কবীর, ইসলামী ফাউন্ডেশনের সাবেক পরিচালক হারুন-অর রশিদ, জেলা ইমাম সমিতির সভাপতি মাও. আনছার উদ্দীন বেলালী । সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামের আহ্বান শীর্ষক কর্মশালা ও আলোচনা সভায়  জেলার ইমাম ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকরা অংশ নেয়।

প্রধান অতিথির বক্তব্যে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন বলেছেন সারা বিশ্বে ইসলামের নামে যে জঙ্গিবাদ দেখছি, সেটা ইসলাম সমর্থন করেনা। জঙ্গিবাদ দমনে ইমামদের এগিয়ে আসতে হবে। ইসলামের মর্যাদা ধরে রাখতে ইমামদের কাজ করা প্রয়োজন। বাংলাদেশে ষোলাকিয়া ঈদের জামাতে মুসলমানদের উপর হামলা ও হলি আর্টিজন বেকারিতে বিদেশীদের হত্যা করে তারা কোন ইসলাম প্রতিষ্ঠিত করতে চায় ? তিনি আরো বলেন, দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই দেশের একটি কুচক্রি মহল নানাভাবে দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করছে। শান্তির ধর্মকে যারা কুলষিত করছে তাদের কখনই ক্ষমা করা যাবে না।

জঙ্গি বিরোধী সকল তৎপরতা মোকাবেলায় সকল ইমাম ও মসজিদ ভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..